Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • যুদ্ধ আবহে আবারও এক ধাক্কায় বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম, প্রভাব পড়তে পারে শেয়ার বাজারে

যুদ্ধ আবহে আবারও এক ধাক্কায় বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম, প্রভাব পড়তে পারে শেয়ার বাজারে

Online Desk মার্চ 1, 2026
LPG.jpg

ওঙ্কার ডেস্কঃ যুদ্ধ আবহে ক্রমশ উত্তপ্ত হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি। শনিবার সরাসরি ইরানের মাটিতে হামলা চালিয়েছে আমেরিকা এবং ইজরায়েল। নিহত হয়েছেন ইরানের সুপ্রিম লিডার খামেনেই। এই যুদ্ধ ঘনঘটার আবহে ফের বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। এক ধাক্কায় ৩১ টাকা দাম বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের। রবিবার থেকেই বর্ধিত দাম কার্যকর হচ্ছে।
তথ্য বলছে, বছরের শুরুতেই অর্থাৎ ১ জানুয়ারি ২০২৬ এ একধাক্কায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি হয় ১১১ টাকা। এমনকী ১ ফেব্রুয়ারিতেও আরও ৪৯ টাকা বৃদ্ধি হয় বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। ১লা মার্চ কলকাতায় ১৯ কেজি অর্থাৎ বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়াল ১৮৭৫ টাকা ৫০ পয়সা। তবে শুধু কলকাতা নয়, দেশের অন্যান্য মেট্রো শহরগুলিতেও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে।যদিও স্বস্তির খবর, ঘরোয়া রান্নার গ্যাস অর্থাৎ ১৪ কেজি এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।
বর্তমান আমেরিকা-ইজরায়েল এবং ইরান যুদ্ধের প্রভাব বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যের উপর অনেকটাই প্রভাব ফেলবে বলেই মনে করছেন আন্তর্জাতিক মহল। সেক্ষেত্রে মাসুল গুনতে হবে ভারতকেও। যুদ্ধ আবহে  আন্তর্জাতিক বাজারে তেলের ডাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শেয়ার বাজারে বড়  পতনের আশঙ্কা রয়েছে।

Post Views: 192

Continue Reading

Previous: আমেরিকা-ইরানের হামলায় নিহত আয়াতোল্লা খামেনেই; অনিশ্চয়তার মুখে ভবিষ্যৎ নেতৃত্ব
Next: মার্চের শুরুতেই তাপমাত্রা পৌঁছাবে ৩৫ ডিগ্রিতে! কি বলছে হাওয়া অফিস ?

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.