Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সংসদে অপারেশন সিঁদুর বিতর্কে বক্তা তালিকায় নেই শশী ও মণীশ

সংসদে অপারেশন সিঁদুর বিতর্কে বক্তা তালিকায় নেই শশী ও মণীশ

Online Desk জুলাই 29, 2025
20250729_163241.jpg

ওঙ্কার ডেস্ক: অপারেশন সিঁদুর অভিযান নিয়ে বিতর্কে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে সংসদে চেপে ধরতে চাইছে কংগ্রেস। তাৎপর্যপূর্ণ ভাবে এই বিতর্কে বক্তাদের তালিকায় নাম রাখা হয়নি সাংসদ শশী থারুর ও মণীশ তিওয়ারির। যা নিয়ে শুরু হয়েছে জল্পনা। প্রসঙ্গত, অপারেশন সিঁদুর অভিযানের পর বিশ্বের বিভিন্ন দেশে ভারত যে সর্ব দলীয় প্রতিনিধিদল পাঠিয়েছিল, সেই দলে থারুর এবং তিওয়ারি।

দুই বর্ষীয়ান নেতার পাশাপাশি বক্তার তালিকায় নেই ফতেহগড় সাহিবের সাংসদ অমর সিং, যিনিও একটি প্রতিনিধি দলে ছিলেন। প্রবীণ কংগ্রেস নেতা আনন্দ শর্মা এবং সালমান খুরশিদ প্রতিনিধি দলে ছিলেন। যদিও তাঁরা বর্তমান সাংসদ নন। কিছু রিপোর্টে দাবি করা হয়েছে তিওয়ারি দলীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে বলেছিলেন যে তিনি কথা বলতে চান। কিন্তু সূত্রের খবর, দল সেই আর্জি কানে তোলেনি। হাত শিবিরের দাবি, মোদী সরকারের প্রতিনিধিত্ব করতে যারা বিদেশ গিয়েছিলেন তাঁরা সংসদে সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণাত্মক বক্তব্য নাও দিতে পারেন।

উল্লেখ্য, অপারেশন সিঁদুর নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর কংগ্রেস যে বক্তা তালিকা ঠিক করেছিল, তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। বিশেষ করে থারুরের নাম না থাকায় তা নিয়ে শুরু হয় চর্চা। সংসদের বাইরে সংবাদমাধ্যম তাঁকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন, ‘মৌনব্রত’। সূত্রের খবর, অপারেশন সিঁদুর প্রসঙ্গে সংসদে মোদী সরকারকে ঝাঁঝালো ভাষায় আক্রমণ করতে পারবেন না বলে শশী থারুর দলীয় নেতৃত্বকে জানিয়েছিলেন।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। এই হামলায় পাকিস্তান জড়িত বলে অভিযোগ উঠেছিল। পহেলগাঁও কাণ্ডের জবাবে গত ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারত।

Post Views: 208

Continue Reading

Previous: লোকসভায় অগ্নিগর্ভ আলোচনায় রাহুলকে নিশানা, কংগ্রেসের ‘নীরবতা’ কে চরম কটাক্ষ অমিত শাহর
Next: রাজ্যে প্রথম জলাধার-ভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পের সূচনা, ১১৪২ কোটি টাকারও বেশি ব্যয়ে ১০০০-র বেশি উন্নয়ন প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026
Untitled.png

মোবাইলে আবহাওয়ার সতর্কবার্তা, থাকবে কি থাকবে না এই সফটওয়্যার?

Online Desk জুন 17, 2026
anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026

You may have missed

HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026
UDAYAN.jpg

গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

Online Desk জুন 17, 2026
Untitled.png

মোবাইলে আবহাওয়ার সতর্কবার্তা, থাকবে কি থাকবে না এই সফটওয়্যার?

Online Desk জুন 17, 2026
anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.