Skip to content
নভেম্বর 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • তপসিয়ায় নির্মীয়মাণ দলীয় ভবনে পুলিশের ব্যারিকেড, কর্মসূচিতে নিষেধাজ্ঞা ঘিরে বিতর্ক

তপসিয়ায় নির্মীয়মাণ দলীয় ভবনে পুলিশের ব্যারিকেড, কর্মসূচিতে নিষেধাজ্ঞা ঘিরে বিতর্ক

Online Desk নভেম্বর 28, 2026
1000486755.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: তপসিয়ায় তৃণমূলের নির্মীয়মাণ ভবনে কোনও রাজনৈতিক কর্মসূচি করা যাবে না, এমনটাই জানিয়ে দিল পুলিশ। শুক্রবার সন্ধ্যায় আনন্দপুর থানার পুলিশ ওই ভবনের প্রবেশপথে ব্যারিকেড বসিয়ে দেয়। শনিবার সকালেও সেখানে পুলিশ মোতায়েন ছিল।

সূত্রের খবর, ২০২১ সালের বিধানসভা ভোটে জেতার পর পুরনো দলীয় ভবন ভেঙে নতুন করে নির্মাণের কাজ শুরু হয়েছিল। বাইপাসের ক্যানাল রোডের একটি বহুতলকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহারের পরিকল্পনা ছিল। কিন্তু ২০২৬ সালের বিধানসভা ভোটের পর দলের ভিতরে বড় ভাঙন দেখা দেয়। ক্যানাল রোডের কার্যালয়টি এক পক্ষের দখলে চলে যায় বলে দাবি। আর তপসিয়ার নির্মীয়মাণ ভবনটি অন্য পক্ষের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা যাচ্ছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ওই নির্মীয়মাণ ভবনে জমায়েতের ডাক দেওয়া হয়েছিল। সেই পোস্ট কলকাতা পুরসভার নজরে আসে। পুরসভার আশঙ্কা, অসম্পূর্ণ ভবনে ভিড় জমলে যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। সেই কারণে পুরসভার তরফে আনন্দপুর থানায় যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়। তারপরই পুলিশ গিয়ে ভবনের ঢোকার মুখে ব্যারিকেড বসায়।

খবর পেয়ে ঘটনাস্থলে যান বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়। হঠাৎ কেন ব্যারিকেড দেওয়া হল, তা জানতে চান তাঁরা। তাঁদের দাবি, পুরসভার অনুমতি ছাড়া ভবনটি আর ব্যবহার করা যাবে না বলে জানানো হয়েছে। কিন্তু কী কারণে এই নিষেধাজ্ঞা, তা স্পষ্ট নয় বলে দাবি বৈশ্বানরের। এ নিয়ে পুলিশকে চিঠি পাঠানোর কথা ভাবা হচ্ছে।

অন্যদিকে, অন্য পক্ষের বিধায়ক আখরুজ্জামানের বক্তব্য, নির্মাণ চলছে এমন জায়গায় সভা করতে গিয়ে বিপদ হলে তা ভালো হবে না। এটা প্রতিহিংসার বিষয় নয়, প্রশাসনিক সিদ্ধান্ত বলেই তাঁর দাবি। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের বক্তব্য, বেনিয়ম বরদাস্ত করা হবে না। কেন ভবন বন্ধ করা হল, তা জানতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

Continue Reading

Previous: বাল্যবিবাহে এবার পুরোহিতের উপরেও নজর, কড়া বার্তা লালবাজারের
Next: ২৮ নভেম্বর ২০২৬: কেমন কাটবে ১২টি রাশির ভাগ্য? জেনে নিন আজকের রাশিফল :

সম্পর্কিত গল্প

ইস্টবেঙ্গল.jpg

লিগ টেবিল না দেখে ডার্বি জয় চায় ইস্টবেঙ্গল

Online Desk নভেম্বর 28, 2026
মোহনবাগান-কোচ.jpg

ডার্বি জয় নিয়ে আত্মবিশ্বাসী মোহনবাগান কোচ

Online Desk নভেম্বর 28, 2026
1000487106.webp

অশান্ত বাংলাদেশ থেকে মুখ ফেরাচ্ছে বিশ্বের বড় ব্র্যান্ড, ২,৩৬০ কোটির বরাত পেল ভারত

Online Desk নভেম্বর 28, 2026

You may have missed

ইস্টবেঙ্গল.jpg

লিগ টেবিল না দেখে ডার্বি জয় চায় ইস্টবেঙ্গল

Online Desk নভেম্বর 28, 2026
মোহনবাগান-কোচ.jpg

ডার্বি জয় নিয়ে আত্মবিশ্বাসী মোহনবাগান কোচ

Online Desk নভেম্বর 28, 2026
1000487106.webp

অশান্ত বাংলাদেশ থেকে মুখ ফেরাচ্ছে বিশ্বের বড় ব্র্যান্ড, ২,৩৬০ কোটির বরাত পেল ভারত

Online Desk নভেম্বর 28, 2026
accident.jpg

উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা! গভীর খাদে গাড়ি পড়ে মৃত্যু ৭ জনের, জখম ৫

Online Desk নভেম্বর 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.