Skip to content
নভেম্বর 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • বাল্যবিবাহে এবার পুরোহিতের উপরেও নজর, কড়া বার্তা লালবাজারের

বাল্যবিবাহে এবার পুরোহিতের উপরেও নজর, কড়া বার্তা লালবাজারের

Online Desk নভেম্বর 28, 2026
1000486737.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: বাল্যবিবাহ আটকাতে এবার আরও কঠোর অবস্থান নিল কলকাতা পুলিশ। শুধু বাবা-মা বা পরিবারের লোকজন নন, নাবালক-নাবালিকার বিয়ে যাঁরা দিচ্ছেন, তাঁরাও এবার পুলিশের নজরদারির আওতায় আসছেন।

শুক্রবার অপরাধ দমন নিয়ে বৈঠকে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা সব থানার ওসি ও লালবাজারের আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন, বাল্যবিবাহের অভিযোগ উঠলেই পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে হবে। সেখানে বিয়ে দেওয়া ব্যক্তির ভূমিকা কী ছিল, তা-ও খুঁজে দেখা হবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোনও পুরোহিত বা ধর্মীয় আচার পালনকারী ব্যক্তি জেনেশুনে নাবালকের বিয়েতে পৌরোহিত্য করেছেন বলে প্রমাণ মিললে তাঁর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে মামলা দায়ের থেকে গ্রেপ্তার পর্যন্ত হতে পারে। অর্থাৎ, বিয়ে দিয়ে দায় এড়ানোর আর সুযোগ থাকছে না।

এই বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতিটি থানাকে নিজের এলাকার সব ধর্মের পৌরোহিত্য করা ব্যক্তিদের নিয়ে বৈঠক করতে বলা হয়েছে। সেই বৈঠকে বাল্যবিবাহ নিষেধ আইন কী বলছে, এই অপরাধে কী ধরনের শাস্তি হতে পারে, তা বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ কমিশনারের বার্তা একেবারে পরিষ্কার, বাল্যবিবাহ প্রতিরোধে প্রচারের পাশাপাশি আইন প্রয়োগের ক্ষেত্রে কোনও ঢিলেমি চলবে না। নাবালকের বিয়ে মানেই অপরাধ, আর সেই অপরাধে যুক্ত সকলকেই আইনের মুখোমুখি হতে হবে।

Continue Reading

Previous: ধানখেতের উপর দিয়ে জোর করে ড্রেন! আগরাপাড়ায় তুলকালাম, পুলিশ গিয়ে বন্ধ করল কাজ
Next: তপসিয়ায় নির্মীয়মাণ দলীয় ভবনে পুলিশের ব্যারিকেড, কর্মসূচিতে নিষেধাজ্ঞা ঘিরে বিতর্ক

সম্পর্কিত গল্প

ইস্টবেঙ্গল.jpg

লিগ টেবিল না দেখে ডার্বি জয় চায় ইস্টবেঙ্গল

Online Desk নভেম্বর 28, 2026
মোহনবাগান-কোচ.jpg

ডার্বি জয় নিয়ে আত্মবিশ্বাসী মোহনবাগান কোচ

Online Desk নভেম্বর 28, 2026
1000487106.webp

অশান্ত বাংলাদেশ থেকে মুখ ফেরাচ্ছে বিশ্বের বড় ব্র্যান্ড, ২,৩৬০ কোটির বরাত পেল ভারত

Online Desk নভেম্বর 28, 2026

You may have missed

ইস্টবেঙ্গল.jpg

লিগ টেবিল না দেখে ডার্বি জয় চায় ইস্টবেঙ্গল

Online Desk নভেম্বর 28, 2026
মোহনবাগান-কোচ.jpg

ডার্বি জয় নিয়ে আত্মবিশ্বাসী মোহনবাগান কোচ

Online Desk নভেম্বর 28, 2026
1000487106.webp

অশান্ত বাংলাদেশ থেকে মুখ ফেরাচ্ছে বিশ্বের বড় ব্র্যান্ড, ২,৩৬০ কোটির বরাত পেল ভারত

Online Desk নভেম্বর 28, 2026
accident.jpg

উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা! গভীর খাদে গাড়ি পড়ে মৃত্যু ৭ জনের, জখম ৫

Online Desk নভেম্বর 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.