Skip to content
জুন 13, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহরে একের পর এক মৃত্যু, সিইএসসি-এর দিকে দায় ঠেললেন মুখ্যমন্ত্রী

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহরে একের পর এক মৃত্যু, সিইএসসি-এর দিকে দায় ঠেললেন মুখ্যমন্ত্রী

Online Desk সেপ্টেম্বর 23, 2025
20250923_133624.jpg

ওঙ্কার ডেস্ক: জলমগ্ন কলকাতা শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত সাত জনের মৃত্যুর খবর মিলেছে। পুজোর মুখে এমন ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। দুর্যোগে এই প্রাণহানির ঘটনায় এবার বিদ্যুৎ সরবরাহ সংস্থা সিইএসসি-কেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার সংবাদ মাধ্যমকে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন,’এর দায় সিইএসসি-কে নিতে হবে। এখনই তারা জরুরি ভিত্তিতে কর্মীদের নামাক।’ সিইএসসিকে বিঁধে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘বাংলায় ব্যবসা করছে। আর পরিকাঠামো মর্ডানাইজেশন এর কাজ করছে রাজস্থানে। আর এখানে করছে না। বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গিয়েছে।’ এদিন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দাবি জানিয়েছেন, সিইএসসি যেন মৃতদের পরিবারের এক জনকে চাকরি দেয়।

উল্লেখ্য, সোমবার রাতভর বৃষ্টির পর নেতাজিনগরে জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে পেশায় ফল বিক্রেতা ৭০ বছর বয়সী বাবু কুণ্ডুর। গড়িয়াহাট থানা এলাকার বালিগঞ্জ প্লেসেও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই ভাবে ইকবালপুরের হোসেন শাহ রোডে প্রাণ হারান জিতেন্দ্র সিং নামের আরেক ব্যক্তি। বেনিয়াপুকুরের সিআইটি রোডেও এক যুবকের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সাত জন প্রাণ হারিয়েছেন এখনও পর্যন্ত।

Post Views: 119

Continue Reading

Previous: কলকাতায় বানের আশঙ্কা, বিপর্যয়ের সতর্কবার্তা মেয়র ফিরহাদ হাকিমের
Next: কলকাতার পুনরায় জলমগ্ন অবস্থায় ৭ জনের মৃত্যু, ১৯৭৮ সালের প্রলয় স্মরণ করল শহর

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

অভিনেতা রুদ্রনীলকে সর্ব সম্মুখে গাল টিপে চুম্বন মুনমুন সেনের! সামাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk জুন 13, 2026
jkk.png

আবারও বিগ বস’এর নতুন সিজন নিয়ে পর্দায় ফিরছেন বলি অভিনেতা সলমন খান

Online Desk জুন 13, 2026
police.jpg

পিছনে ধাওয়া করে মহিলা সহকর্মীকে পরপর ধারালো অস্ত্রের কোপ! ঘটনাস্থলেই লুটিয়ে পড়লেন আক্রান্ত, হাড়হিম করা ঘটনা মহারাষ্ট্রে

Online Desk জুন 13, 2026

You may have missed

FotoJet.jpg

অভিনেতা রুদ্রনীলকে সর্ব সম্মুখে গাল টিপে চুম্বন মুনমুন সেনের! সামাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk জুন 13, 2026
Untitled.png

আরও একা হয়ে যাচ্ছেন মমতা! ভুপেন্দ্র যাদবের সঙ্গে সুদীপের বৈঠক ঘিরে বাড়ছে জল্পনা

Online Desk জুন 13, 2026
NDA-MED-PORTAL.png

জাতীয় সড়কের পাশে ওষুধের স্তুপ, নদিয়ার উদয়পুরে ব্যাপক চাঞ্চল্য

Online Desk জুন 13, 2026
Nipah-virus.jpg

কেরলে নিপা আতঙ্ক, আক্রান্ত ব্যক্তি; নজরদারিতে ৭৭ জন

Online Desk জুন 13, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.