Skip to content
অক্টোবর 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ভোররাতে চায়ের দোকানে ধাক্কা মদ্যম পুলিশকর্মীর; মৃত চা বিক্রেতা

ভোররাতে চায়ের দোকানে ধাক্কা মদ্যম পুলিশকর্মীর; মৃত চা বিক্রেতা

Online Desk সেপ্টেম্বর 18, 2025
accident.png

ওঙ্কার ডেস্ক: বৃহস্পতিবার ভোর পাঁচটার কিছু পরে রামকৃষ্ণ আশ্রম মেট্রো স্টেশনের সামনে ফুটপাতে বসানো একটি ছোট চায়ের দোকানে ধাক্কা মারে পুলিশের একটি পিসিআর ভ্যান। মুহূর্তের মধ্যে মৃত্যু হয় দোকানের মালিক গঙ্গারাম তিওয়ারি নামে পঞ্চান্ন বছর বয়সি ওই চা বিক্রেতার। দোকানের ভেতরে তাঁর ছেলে ঘুমিয়ে ছিলেন, তিনি কোনওভাবে প্রাণে বাঁচলেও বাবাকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ভ্যান থেকে তীব্র মদের গন্ধ বের হচ্ছিল। এমনকি ভিতরে ফাঁকা মদের বোতলও পড়ে থাকতে দেখা গিয়েছে। স্থানীয়দের দাবি, ওই রাতে গাড়ি চালানো পুলিশ কর্মীরা মাতাল অবস্থায় ছিলেন। এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ফুটপাতে উঠে আসে ভ্যানটি এবং দোকানটিকে পুরোপুরি গুঁড়িয়ে দেয়। এমন একটি ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, দায়িত্বে থাকা অবস্থায় পুলিশ কর্মীরা কীভাবে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ মানুষজন ভ্যানকে ঘিরে ধরেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তের পর অভিযুক্ত এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর এবং এক কনস্টেবলকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করা হয়েছে। দিল্লি পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, কড়া তদন্ত হবে এবং দোষীদের রেহাই দেওয়া হবে না।
গঙ্গারামের পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রতিবেশীরা। দীর্ঘদিন ধরে ওই এলাকায় চা বিক্রি করে সংসার চালাতেন তিনি। তাঁর হঠাৎ মৃত্যুতে পরিবারের রোজগারের পথ কার্যত বন্ধ হয়ে গেছে। স্থানীয়রা বলছেন, এমন ভয়াবহ ঘটনার দায় পুলিশেরই, তাই পরিবারের ক্ষতিপূরণ ও সঠিক ন্যায়বিচার পাওয়া উচিত। দিল্লি পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্ত দ্রুত শেষ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Continue Reading

Previous: কর্নাটকের অলন্দে ৬০০০ এর বেশি ভোট চুরির অভিযোগ রাহুলের
Next: ‘বেঙ্গল ফাইলস’ দেখতে খড়গপুর থেকে ট্রেনে চেপে ওড়িশায় দিলীপ ঘোষ

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.