Skip to content
জুন 13, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কর্নাটকের অলন্দে ৬০০০ এর বেশি ভোট চুরির অভিযোগ রাহুলের

কর্নাটকের অলন্দে ৬০০০ এর বেশি ভোট চুরির অভিযোগ রাহুলের

Online Desk সেপ্টেম্বর 18, 2025
rahul-delhi.jpg

ওঙ্কার ডেস্ক: ফের এক বার ভোট চুরির অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, কর্নাটকের অলন্দ বিধানসভা কেন্দ্রে অন্তত ৬০১৮ জন ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। রাহুলের দাবি, কংগ্রেস যে বুথগুলিতে শক্তিশালী, ষড়যন্ত্র করে সেখানেই ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী অভিযোগ করেন, নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে ভুয়ো আবেদন করে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। তাঁর কথায়, ‘কর্নাটকের অলন্দে ৬০১৮টি ভোট মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। আমরা জানি না ২০২৩ সালের কর্নাটকের বিধানসভা নির্বাচনে ঠিক কত জনের নাম বাদ দেওয়া হয়েছে। তবে সংখ্যাটা অবশ্যই ৬০১৮-র বেশি।’ এদিন নির্বাচন কমিশনকে নিশানা করেন রাহুল। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আক্রমণ করে কংগ্রেস নেতা বলেন, ‘দেশে স্বচ্ছ এবং অবাধ নির্বাচন সুনিশ্চিত না করে পক্ষপাতমূলক আচরণ করছে নির্বাচন কমিশন। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে খর্ব করার চেষ্টা করছেন যাঁরা, তাঁদেরকে রক্ষা করার চেষ্টা করছে কমিশন।’

রাহুল অভিযোগ করেন, যে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে তারা মূলত দলিত, আদিবাসী, সংখ্যালঘু এবং ওবিসি। ভোটারদের কোনও কিছু না জানিয়ে তাদের অজান্তেই তাদের নাম ব্যবহার করে আবেদনপত্র জমা দেওয়া হয়েছে অন্য ভোটারদের নাম বাদ দেওয়ার উদ্দেশে। অন্য দিকে, রাহুলের অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশনের সমাজ মাধ্যমে লেখা হয়েছে, ‘রাহুল গান্ধীর করা অভিযোগগুলি মিথ্যা ও ভিত্তিহীন৷ অনলাইনে কোনও সাধারণ নাগরিক ভোটারদের নাম বাদ দেওয়া যায় না৷ রাহুল গান্ধী বিভ্রান্ত করছেন৷’

Post Views: 128

Continue Reading

Previous: ব্রেন ইটিং অ্যামিবা নিয়ে দুশ্চিন্তায় কেরল; কতটা ভয়ানক এই এককোষী জীব
Next: ভোররাতে চায়ের দোকানে ধাক্কা মদ্যম পুলিশকর্মীর; মৃত চা বিক্রেতা

সম্পর্কিত গল্প

rahul-gandhi-243500680-16x9-1.jpg

ভোটের আগেই তৃণমূলকে সাবধান করেছিলেন রাহুল, ‘অতি আত্মবিশ্বাস বিপদ ডেকে আনতে পারে’

Online Desk জুন 13, 2026
Nipah-virus.jpg

কেরলে নিপা আতঙ্ক, আক্রান্ত ব্যক্তি; নজরদারিতে ৭৭ জন

Online Desk জুন 13, 2026
dead-body.jpg

স্ত্রীকে খুন করে গাছে ঝুলিয়ে আত্মহত্যার নাটক! বিহারে গ্রেফতার স্বামী

Online Desk জুন 13, 2026

You may have missed

1196490-gunfire.webp

খাইবার পাখতুনখোয়ায় জোড়া হামলা, নিহত ২ পুলিশকর্মী

Online Desk জুন 13, 2026
rahul-gandhi-243500680-16x9-1.jpg

ভোটের আগেই তৃণমূলকে সাবধান করেছিলেন রাহুল, ‘অতি আত্মবিশ্বাস বিপদ ডেকে আনতে পারে’

Online Desk জুন 13, 2026
FotoJet.jpg

অভিনেতা রুদ্রনীলকে সর্ব সম্মুখে গাল টিপে চুম্বন মুনমুন সেনের! সামাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk জুন 13, 2026
Untitled.png

আরও একা হয়ে যাচ্ছেন মমতা! ভুপেন্দ্র যাদবের সঙ্গে সুদীপের বৈঠক ঘিরে বাড়ছে জল্পনা

Online Desk জুন 13, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.