Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম গণতন্ত্র’: ভারতের সাধারণতন্ত্র দিবসে শুভেচ্ছা ট্রাম্পের

‘বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম গণতন্ত্র’: ভারতের সাধারণতন্ত্র দিবসে শুভেচ্ছা ট্রাম্পের

Online Desk জানুয়ারি 26, 2026
narendra-modi-trump-1280.jpg

ওঙ্কার ডেস্ক: বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম গণতন্ত্র ভারত, ৭৭তম সাধারণতন্ত্র দিবসে এই ভাষায় ভারতবাসীকে শুভেচ্ছা জানালেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত ঐতিহাসিক বন্ধনে জড়িত বলে মন্তব্য করেছেন তিনি।

দ্বিতীয় বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর ভারতের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে। মূলত বাণিজ্য নিয়ে নয়াদিল্লির সঙ্গে ট্রাম্প প্রশাসনের দূরত্ব তৈরি হয়েছে। সেই আবহে ভারতের সাধারণতন্ত্র দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তা সমাজ মাধ্যমে পোস্ট করেছে নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস। ট্রাম্প বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের পক্ষ থেকে আমি ভারতের সরকার এবং মানুষকে ৭৭তম সাধারণতন্ত্র দিবস উদযাপনের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’ তাঁর আরও সংযোজন, ‘বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম গণতন্ত্র হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত একটি ঐতিহাসিক বন্ধনে জড়িত।’

মার্কিন বিদেশ মন্ত্রী মার্কো রুবিও সাধারণতন্ত্র দিবস উপলক্ষে ভারতকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন দুই দেশের মধ্যে একটি ‘ঐতিহাসিক বন্ধন’ রয়েছে। এক বিবৃতিতে রুবিও বলেন, ‘প্রতিরক্ষা, জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ এবং প্রযুক্তির ক্ষেত্রে আমাদের ঘনিষ্ঠ সহযোগিতা থেকে শুরু করে কোয়াডের মাধ্যমে আমাদের বহু-স্তরীয় সম্পৃক্ততা, ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক বাস্তব ফল দিয়েছে দুই দেশ ও ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য।’ তিনি আরও বলেন, ‘আগামীতে আমাদের অংশীদারি লক্ষ্যকে এগিয়ে নিয়ে যেতে আমি একসঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি।’

Post Views: 106

Continue Reading

Previous: কেদারনাথ-বদ্রীনাথে অহিন্দুদের প্রবেশে নিষেধাজ্ঞা! ধর্মীয় পবিত্রতা রক্ষায় এই সিদ্ধান্ত মন্দির কমিটির
Next: বাংলায় রাষ্ট্রপতি শাসন চান অভিজিৎ, পাল্টা তাঁকে রাষ্ট্রসঙ্ঘে যাওয়ার নিদান কুণালের

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.