Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সিঙ্গুরে যা পারেননি দেউচায় তা দেখালেন মমতা ! অধিগ্রহণের বিনিময়ে চাকরি ১৫০০ পরিবারের

সিঙ্গুরে যা পারেননি দেউচায় তা দেখালেন মমতা ! অধিগ্রহণের বিনিময়ে চাকরি ১৫০০ পরিবারের

Online Desk জুলাই 28, 2025
Deuchi.jpg

নিজস্ব সংবাদদাতা : দেউচায় কোনও জবরদস্তি ছাড়াই ৬০০ একর জমি অধিগ্রহণ করে ফেললো রাজ্য সরকার। সেই সঙ্গে উঠে এল সিঙ্গুর-নন্দীগ্রামের প্রসঙ্গ। কার্যত এই দুই জায়গায় জমি আন্দোলনের মধ্যে দিয়েই রাজ্যে তৃণমূলের ক্ষমতায়ন। বাম আমলে শিল্পায়নের নামে জোর করে জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন করে রাজ্যের ক্ষমতার ভিত টলিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আন্দোলনের জেরে কেন্দ্র জমি অধিগ্রহণ ও পুনর্বাসন নীতিতে বড়সড় পরিবর্তন ঘটিয়েছিল। রাজ্যেও তার প্রভাব পড়ে, জমি নিয়ে রাজনৈতিক সংকটের ফলে বড় শিল্পপতিরা বাংলা থেকে হাত গুটিয়ে নিয়েছিল। টাটাও সিঙ্গুর থেকে সরে গিয়ে গুজরাটে শিল্প গড়ে। শিল্প ক্ষেত্রে এই বিরূপ আবহে হাওয়া বদলের ইংগিত দিলেন মমতা। দেউচা-পাচামি রাজ্যের এই দুর্নাম ঘোঁচাবে বলে মনে করা হচ্ছে। দেউচা-পাচামি দেশের সবচেয়ে বড় কয়লা খনি প্রকল্প। ৩,৩০০ একরেরও বেশি এলাকা জুড়ে এই ব্লক। ইতিমধ্যেই প্রায় কোনও জবরদস্তি ছাড়াই ওই অঞ্চলে ৬০০ একর জমি অধিগ্রহণ করে শিল্প মহলের দৃষ্টি আকর্ষণ করেছে রাজ্য। একই সঙ্গে ১৫০০ পরিবারকে সরকারি চাকরি দেওয়া হচ্ছে, পুনর্বাসনের ব্যবস্থাও করা হয়েছে পরিবারভিত্তিক পরিকল্পনায়।

নীতিগত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই বলে এসেছেন তিনি শিল্পের বিরুদ্ধে নন, তবে তাঁর মতে শিল্প হবে মানুষকে বঞ্চিত করে নয়। মুখ্যমন্ত্রীর সেই নীতি মেনেই কাজ করেছে WBPDCL (পশ্চিমবঙ্গ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন)। দেউচা-পাচামিতে জমি অধিগ্রণহণ করতে গিয়ে সিঙ্গুরের অভিজ্ঞতাকে কাজে লাগানো হয়েছে। আগে থেকে গ্রামসভা ডেকে স্থানীয় মানুষদের পাশে নিয়ে কাজ এগিয়েছে। মহিলাদের সঙ্গেও কথা বলেছে কর্পোরেশন। ফলে বিরোধ দানা বাঁধেনি। চাহিদা অনুযায়ী কেউ পেয়েছেন নগদ ক্ষতিপূরণ, কেউ পেয়েছেন নতুন ঘর বা দোকান। পরিবারপিছু চাকরি দেওয়ার কথাও রাখা হয়েছে। ৪০টিরও বেশি আদিবাসী গ্রামে তৈরি হয়েছে স্বনির্ভর গোষ্ঠী। এমনকি এই প্রকল্পে নজর দেওয়া হয়েছে বনজ সম্পদকেও।

ইতিমধ্যে ৫৮৯.৪৬ একর জমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে। একর পিছু ৩৯ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এছাড়া চাকরিরও ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে সরকারি চাকরি পেয়েছেন জুনিয়র পুলিশ কনস্টেবল পদে ৮৭৭ জন এবং গ্রুপ ডি পদে ৬০৫ জন। এর মধ্যে ৫০০ জন তফসিলি জাতি ও ৭০০ জন তফসিলি উপজাতিভুক্ত। ভূমি হারানো পরিবারগুলির জন্য ৭০০ স্কোয়ার ফুটের মডেল বাড়ি গড়ার কাজ চলছে। যেখানে থাকবে পানীয় জল, বিদ্যুতের ব্যবস্থা। থাকছে রাস্তা, মন্দির-মসজিদ-কবরস্থান।

একই সঙ্গে ৩২৬ একরের মধ্যে ১২ একরে বেসল্ট পাথর খনন শুরু হয়েছে। এখান থেকে যা আয় হবে তার ৭১.৫% রাজস্ব পাবে রাজ্য। এখানে কয়লার স্তর অনেক গভীরে। তাই আন্ডারগ্রাউন্ড মাইনিংই একমাত্র উপায়। সেই পরিকল্পনা শুরু করা হয়েছে। এই ব্লকে প্রায় ১২০০ মিলিয়ন মেট্রিক টন G9 গ্রেড কয়লা রয়েছে, বিদ্যুৎ উৎপাদনের জন্য যা আদর্শ। ইতিমধ্যেই ৬টি আন্তর্জাতিক সংস্থা টেন্ডার দাখিল করেছে।

Post Views: 277

Continue Reading

Previous: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতে শেষমেশ হার মানল সাইনি, হারিয়ানার ডিটেনশন ক্যাম্প থেকে রাজ্যে ফিরছেন ৩০ জন পরিযায়ী শ্রমিক
Next: দাচিগাম জঙ্গলে সেনার গুলিতে খতম তিন জঙ্গি, পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড ‘হাসিম মুসা’ নিহত হওয়ার সম্ভাবনা

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.