Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘সব জাতি, ধর্মকে সম্মান করতে হবে’, ভোট দিয়ে বার্তা তৃণমূল সাংসদ দেবের

‘সব জাতি, ধর্মকে সম্মান করতে হবে’, ভোট দিয়ে বার্তা তৃণমূল সাংসদ দেবের

Online Desk এপ্রিল 29, 2026
dev.jpg

ওঙ্কার ডেস্ক: জাত ধর্ম নির্বিশেষে সকলের জন্য কাজ করার পক্ষে সওয়াল করলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। বুধবার দ্বিতীয় দফার নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে সাউথ সিটির স্কুলে যান অভিনেতা। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। সাংবাদিকদের বলেন ধর্মনিরপেক্ষ দেশে সমস্ত ধর্মকে সম্মান করতে হবে।

ভোটদানের পর নির্দ্বিধায় তৃণমূল সাংসদ দেব বলেন, ‘বার বার বলেছি, আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ। তাই সব রকমের জাতি, ধর্মকে সম্মান করতে হবে। বিশেষত দেশ চালান যাঁরা, তাঁদের ধর্মনিরপেক্ষ থাকতে হবে। মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী তো আসবে-যাবে। কিন্তু নির্বাচন কমিশন, সেনাবাহিনী, ইডি এদের তো ধর্মনিরপেক্ষ থাকতেই হয়।’ আগামী সরকারের কাছে কী প্রত্যাশা তা নিয়েও মুখ খুলেছেন তিনি। এদিন জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা বলেন দেব। তাঁর কথায়, ‘আমি জানি না, এটা বলা ঠিক হবে কি না। তবে সত্যি বলতে, রাজ্যে তথা গোটা দেশেই জনসংখ্যা প্রবল ভাবে বাড়ছে। চাকরির অবস্থাও দেখতেই পাচ্ছেন সবাই। চিনের জনসংখ্যাও ছাপিয়ে গিয়েছে আমাদের দেশ। অথচ আয়তনে চিন কত বড়!’ এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলে তাঁর কাছে জানানোর ইচ্ছার কথা বলেন দেব। সেই সঙ্গে কেন্দ্রের সরকার প্রধান নরেন্দ্র মোদীর কাছেও আর্জি জানাতে চান তিনি।

উল্লেখ্য, প্রথম দফায় গত ২৩ এপ্রিল রাজ্যের ১৫২ আসনে ভোটগ্রহণ হয়েছিল। বিক্ষিপ্ত কিছু গোলমাল ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই মিটেছে প্রথম দফার নির্বাচন। দ্বিতীয় দফার নির্বাচনও রক্তপাতহীন হয়েছে। যার ফলে স্বস্তিতে নির্বাচন কমিশন। ভোট দানের হারেও রেকর্ড গড়েছে পশ্চিমবঙ্গ। প্রথম দফায় ৯৩ শতাংশের বেশি ভোট পড়েছিল। দ্বিতীয় দফায় বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৯০ শতাংশ।

Post Views: 84

Continue Reading

Previous: বিকেল ৫টায় প্রথম দফাকেও ছাপাল দ্বিতীয় দফা, ৮৯.৯৯% ভোটে রেকর্ড গড়ল বাংলা
Next: ‘চারিদিকে অত্যাচার হচ্ছে, তবুও আমরাই জিতব’ ভোট দিয়ে আত্মবিশ্বাসী মমতা

সম্পর্কিত গল্প

Untitled.png

ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026
Mamata.jpg

অভিজ্ঞতায় আস্থা, দুঃসময়ে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

Online Desk জুন 17, 2026
HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026

You may have missed

accident.jpg

মথুরায় পথ দুর্ঘটনায় মৃত্যু বাবা ও ছেলের, জখম ৩

Online Desk জুন 17, 2026
Untitled.png

ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026
Mamata.jpg

অভিজ্ঞতায় আস্থা, দুঃসময়ে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

Online Desk জুন 17, 2026
HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.