স্পোর্টস ডেস্ক : খারাপ খবর ভারতীয় ক্রিকেটের। চলে গেলেন দিলীপ দোশী। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ভারতের প্রাক্তন বাঁ হাতি স্পিনারের। সোমবার লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর। দিলীপ দোশী গুজরাটের হলেও বাংলার হয়ে খেলেছেন। ভারতের হয়ে ৩৩টি টেস্ট খেলেন। ১৫টি একদিনের ম্যাচ খেলেন। ১৯৭৯ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত দেশের জার্সিতে খেলেছেন। ৩০ বছর বয়সের পর টেস্ট অভিষেক হয় তাঁর। কিন্তু তারপর ১০০ উইকেটের বেশি তুলে নেন। এই তালিকায় বাকি তিনজন হলেন ক্ল্যারি গ্রিমেট, সৈয়দ আজমল এবং রায়ান হ্যারিস। জাভেদ মিয়াদাদের সঙ্গে তার ক্রিকেট মাঠে মজার ঘটনা এখনও স্মরণীয়।সৌরাষ্ট্রের হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক হলেও, ঘরোয়া ক্রিকেটে বেশিরভাগ সময় বাংলার হয়ে খেলেন। ১৯৭৪ সালে অসমের বিরুদ্ধে ৬ রানে ৬ উইকেট নেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে যা রেকর্ড। রঞ্জিতে তাঁর উইকেট সংখ্যা ৩১৮।
