Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বিক্ষোভের মেজাজ হারিয়ে বাপ-বাপান্তর করলেন দিলীপ ঘোষ ! বললেন, তোমরা ৫০০ টাকার চাকর!

বিক্ষোভের মেজাজ হারিয়ে বাপ-বাপান্তর করলেন দিলীপ ঘোষ ! বললেন, তোমরা ৫০০ টাকার চাকর!

Online Desk মার্চ 21, 2025
dilip-1.jpg

শান্তনু পান ও প্রদীপ মাইতি, পশ্চিম মেদিনীপুর : একসময়ের ঘরের মাঠেই বিক্ষোভের মুখে বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। রাস্তা উদ্বোধনে গিয়ে স্থানীয় মহিলাদের কটাক্ষ শুনতে হলো তাঁকে। পাল্টা ‘বিতর্কিত’ মন্তব্য দিলীপের মুখেও। শুক্রবার দুপুরে ‘রেল শহর’ খড়গপুরের ৬নং ওয়ার্ডের মাঠপাড়া এলাকায় একটি ঢালাই রাস্তার উদ্বোধনে যান দিলীপ ঘোষ। অভিযোগ, দিলীপ পৌঁছতেই তাঁকে ঘিরে এলাকার মহিলা তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। দিলীপকে দেখেই তাঁদের প্রশ্ন, ‘দাদা এতদিন কোথায় ছিলেন ? সাংসদ থাকা অবস্থায় তো আপনাকে একদিনের জন্যও দেখতে পাইনি। এখন আমাদের কাউন্সিলর (প্রদীপ সরকার) রাস্তা তৈরি করে দেওয়ার পর আপনি এসেছেন ?’ বিক্ষোভের মুখে পড়ে দিলীপ মহিলা তৃণমূল কর্মীদের উদ্দেশে বলেন, ‘আমি টাকা দিয়েছি। কারও বাপের টাকা নয় ! যাও গিয়ে প্রদীপ সরকারকে জিজ্ঞেস করো।’

দুই তরফে বাদানুবাদের মধ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দিলীপের কথা শুনে ওই মহিলা তৃণমূল কর্মীরা বলেন, ‘আপনি বাপ তুললেন কেন?’ পাল্টা দিলীপ বলেন, ‘চোদ্দ পুরুষ তুলব। আমি টাকা দিয়েছি, তাই আমি উদ্বোধন করতে এসেছি। ন্যাকামি করবেন না।’

বচসার মাঝেই মহিলা তৃণমূল কর্মীরা দিলীপ ঘোষ এবং বিজেপি-র জেলা সভাপতি সুদাম পণ্ডিতের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়। গাড়ি লক্ষ্য করে জুতো ছোঁড়া হয় বলেও অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছতে হয় খড়গপুর টাউন থানার পুলিশকেও।

পরে দিলীপ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘আমাকে জিজ্ঞেস করছে কেন এসেছেন? আমি টাকা দিয়েছি, আমিই তো উদ্বোধন করব!’ ‘বাপ’ মন্তব্য নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘দিলীপ ঘোষ বাপ তুলেই কথা বলবে। ৫০০ টাকার চাকর সব। ঘেউ ঘেউ করছে।’ খড়গপুর পুরসভার ৬নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর প্রদীপ সরকার দিলীপের বক্তব্যের প্রতিবাদে বলেন, ‘মহিলাদের প্রতি এই ধরনের মন্তব্যকে আমরা ধিক্কার জানাচ্ছি।’ তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার কথায়, ‘এটাই বিজেপির সংস্কৃতি। এটাই দিলীপ ঘোষের সংস্কৃতি!’

Post Views: 94

Continue Reading

Previous: ‘আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না’, ইউনুসের মন্তব্যের প্রতিবাদে পথে ছাত্ররা
Next: ইডেনে শাহরুখ-শ্রেয়া, উদ্বোধনী অনুষ্ঠানের সূচি দেখে নিন

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.