সন্তোষ মন্ডল, দুর্গাপুর:
বৃহস্পতিবারের বৃষ্টিকে উপেক্ষা করে সকাল সকাল দিলীপ ঘোষের দেখা মেলে চায় পে চর্চায়। দলীয় কর্মীদের নিয়ে ডুগডুগি হাতে নিয়ে দেখা মিলল তার। বর্তমানে বিজেপির তেমন কোনো উচ্চ নেতৃত্বে আসীন নেই একদা বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি তথা বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। কোনো হিসাবে কি পিছিয়ে পড়লেন দিলীপ এবিষয়ে তাকে প্রশ্ন করা হলে দিলীপের স্পষ্ট জবাব তিনি কোনদিনই কোন দৌড়ে ছিলেন না সকাল থেকে দৌড়ে বেড়ান ঠিকই তবে তা সংগঠনের জন্য কোন প্রতিযোগিতায় তিনি নেই। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের উত্তরে নিজের স্পষ্ট বক্তব্য তুলে ধরেন তিনি। ল কলেজের ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে দিলিপের বক্তব্য পশ্চিমবঙ্গে কোনো কলেজে নির্বাচন হয় না কিন্তু ইউনিয়ন আছে তৃণমূলের পার্টিঅফিস সব। সেখানে অনৈতিক কাজ করা হয় বলে দাবী করে প্রবীণ নেতা অশোক দেবকে কুকীর্তিকারী ছাত্রনেতাদের জেঠু বলে আক্রমণ শানান তিনি।এদিন ২১ সে জুলাই প্রসঙ্গ তুলতেই দিলীপ ঘোষ বলেন ওটা শহীদ দিবস না মমতা ব্যানার্জির বক্তব্য রাখার দিবস। ওখানে কোনো শ্রমিক পরিবার গুরুত্ব পায় না। এদিন নদীয়ার ঘটনা এবং ছোট্ট বাচ্চাটির ওপর বোমা হামলা ও মৃত্যুর ঘটনা প্রসঙ্গেও ক্ষোভ উগরে দেন তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় দুষ্কৃতীদের প্রশ্রয় দেন নেতা বানান আর নেতাদের দুষ্কৃতী। তবে এদিন দিলীপ ঘোষের হাতে দেখা যায় ডুগডুগি । শুধু ডুগডুগি ছিল তাই নয়, তিনি তা বাজাচ্ছিলেনও অন্যদিকে আজই বিজেপির রাজ্য সভাপতির আনুষ্ঠানিক ঘোষণা। শ্রাবণ মাস শিবের মাস তাই হাতে ডুগডুগি এমন কথা তিনি বললেও আসলে ডুগডুগি হাতে কার ডুগডুগি বাজবে সেই ইঙ্গিত নিয়ে হয়তো ভাববেন রাজনৈতিক সমঝদাররা।
