Skip to content
নভেম্বর 6, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • দীপাবলিও কাটবে জেলে, অভিষেকের আপ্তসহায়ক সুমিতের জামিনে সাড়া দিল না হাই কোর্ট

দীপাবলিও কাটবে জেলে, অভিষেকের আপ্তসহায়ক সুমিতের জামিনে সাড়া দিল না হাই কোর্ট

Online Desk নভেম্বর 6, 2026
New-Project-2026-11-06T155743.543.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: আপাতত জামিন পাচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। দুর্গাপুজো, কালীপুজোর ছুটির পর আদালত খুললে তাঁর জামিনের আবেদন শোনা হবে বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাই কোর্ট। ফলে উৎসবের মরসুমটা জেল হেফাজতেই কাটাতে হচ্ছে সুমিতকে।

শুক্রবার বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের অবকাশকালীন বেঞ্চে ছিল সুমিতের মামলার শুনানি। সেখানেই আদালত জানায়, এখনই এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। ছুটির পর নিয়মিত বেঞ্চে শুনানি হবে। আগামী ১৬ নভেম্বর হাই কোর্ট খুলছে।

পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জমি দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন সুমিত। ওই মামলায় আগাম জামিন চেয়ে তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। শীর্ষ আদালতে আবেদন খারিজ হয়ে যাওয়ার পর পুলিশ তাঁকে গ্রেফতার করে। এরপর সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন সুমিত।

শুক্রবার সুমিতের হয়ে সওয়াল করেন আইনজীবী কিশোর দত্ত। তাঁর অভিযোগ, রাজনৈতিক কারণে প্রায় পাঁচ বছরের পুরনো মামলায় তাঁর মক্কেলকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে রাজ্যের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার বলেন, তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। আরও অনেক তথ্য তদন্তকারীদের হাতে আসছে। এখনই জামিন পেয়ে গেলে তদন্তের ক্ষতি হতে পারে। দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি মুখোপাধ্যায় জানান, এখনই তিনি এ নিয়ে কোনও মন্তব্য করতে চান না। ছুটির পর নিয়মিত বেঞ্চেই আবেদন বিবেচনা করা হবে।

শালবনির জমি দুর্নীতি ছাড়াও চাকরি দুর্নীতির অভিযোগেও মামলা রয়েছে সুমিতের বিরুদ্ধে। সেই মামলায় তিনি আগাম জামিন পেয়েছিলেন। কিন্তু শালবনির মামলায় শীর্ষ আদালত তাঁর আবেদন খারিজ করে দেয়। সুমিতের খোঁজে শালবনি থানার পুলিশ কালীঘাটে অভিষেকের বাড়িতেও গিয়েছিল। রাতে অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে তালা ভেঙে বাড়িতে ঢুকেছিলেন তদন্তকারীরা। যদিও সেখানে সুমিতের খোঁজ মেলেনি।সুমিতের বিরুদ্ধে এই পদক্ষেপে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন অভিষেক নিজেও।

Continue Reading

Previous: ককরোচদের সমর্থনে মুখ খুললেন মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাটিক রো খান্না
Next: কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ কামরা, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

সম্পর্কিত গল্প

New-Project-2026-11-06T175349.886.webp

প্রেম নাকি নিয়ন্ত্রণ? রাজবীরকে মারধর থেকে ধাক্কা, এবার নন্দিনীর বিরুদ্ধে শাস্তির দাবি

Online Desk নভেম্বর 6, 2026
শহপোলবোুোল.jpg

ওড়িশাকে উড়িয়ে এক নম্বরে মোহনবাগান

Online Desk নভেম্বর 6, 2026
New-Project-2026-11-06T170026.529.webp

বেঙ্গালুরু হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, মা ও মামাবাড়ির সদস্যদের দেহ লোপাটে সাহায্য করেছিল নাবালিকা কন্যা!

Online Desk নভেম্বর 6, 2026

You may have missed

New-Project-2026-11-06T175349.886.webp

প্রেম নাকি নিয়ন্ত্রণ? রাজবীরকে মারধর থেকে ধাক্কা, এবার নন্দিনীর বিরুদ্ধে শাস্তির দাবি

Online Desk নভেম্বর 6, 2026
শহপোলবোুোল.jpg

ওড়িশাকে উড়িয়ে এক নম্বরে মোহনবাগান

Online Desk নভেম্বর 6, 2026
New-Project-2026-11-06T170026.529.webp

বেঙ্গালুরু হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, মা ও মামাবাড়ির সদস্যদের দেহ লোপাটে সাহায্য করেছিল নাবালিকা কন্যা!

Online Desk নভেম্বর 6, 2026
Vibrant-Homemade-Pani-Puri-Feast.png

বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে ফুচকা, রইল সহজ রেসিপি!

Online Desk নভেম্বর 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.