Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কুকুরের নামে বাসিন্দা শংসাপত্র! আজব ঘটনা বিহারে

কুকুরের নামে বাসিন্দা শংসাপত্র! আজব ঘটনা বিহারে

Online Desk জুলাই 30, 2025
dog-certificate.jpg

ওঙ্কার ডেস্ক: মানুষ নয়, কুকুরের নামে ইস্যু হল বাসিন্দা শংসাপত্র! হ্যাঁ, ঠিকই পড়েছেন আজব এই ঘটনাটি ঘটেছে বিহারে। সে রাজ্যে ‘ডগ বাবু’ নামে এক কুকুরের বাসিন্দা শংসাপত্র ইস্যু করা হয়েছে। গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে প্রশাসনিক মহলে। ঘটনা প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসেছে প্রশাসনিক আধিকারিকরা। ইতিমধ্যে, সাসপেন্ড করা হয়েছে তিন সরকারি আধিকারিককে। পাশাপাশি এফআইআর দায়ের করা হয়েছে ৩ জনের বিরুদ্ধে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে পাটনা জেলার মাসৌরিহি সার্কেলের অধীনে এক পঞ্চায়েত এলাকায়। কুকুরের নামে যে শংসাপত্র ইস্যু করা হয়েছে, সেখানে অভিভাবক হিসেবে নাম রয়েছে, ‘কুত্তা বাবু’ ও ‘কুত্তিয়া দেবী’র। বর্তমানে বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন। এই সময়ে বহু মানুষ অনলাইনে বাসিন্দা শংসাপত্রের জন্য আবেদন জানাচ্ছে। তার মাঝেই কুকুরের নামে এই শংসাপত্রটি ইস্যু করা হয়।

এই ঘটনার পর প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, কুকুরের নামে যে শংসাপত্রটি ইস্যু করা হয়েছিল, তা বাতিল করে দেওয়া হয়েছে। কর্তব্যে গাফিলতির অভিযোগে সরকারি তিন আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তিন জনকে সাসপেন্ডও করা হয়েছে। এফআইআর করা হয়েছে শংসাপত্রের আবেদনকারীর নামেও। শংসাপত্র ইস্যু করা সরকারি আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে রাজস্ব ও ভূমি সংস্কার দফতরের কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

Post Views: 251

Continue Reading

Previous: লোকসভায় উত্তাল ‘অপারেশন সিঁদুর’ বিতর্ক, পহেলগাঁও হামলা নিয়ে কেন্দ্রকে নিশানা রাহুল গান্ধীর 
Next: ঘাটালের বন্যা পরিস্থিতি, প্রশাসনিক বৈঠকে দেব !

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.