Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • এই শর্ত পূরণ করলে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করবেন হিলারি ক্লিনটন

এই শর্ত পূরণ করলে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করবেন হিলারি ক্লিনটন

Online Desk আগস্ট 16, 2025
hillary.jpg

ওঙ্কার ডেস্ক: ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম মনোনীত করেছে পাকিস্তান সরকার। শুধু তাই নয় গত জুলাই মাসে নরওয়ের বাণিজ্য মন্ত্রী জেন্স স্টলেনবার্গের সঙ্গে ফোনে শুল্ক নিয়ে আলোচনার সময় ট্রাম্প নিজেই নিজের জন্য নোবেল পুরস্কার চেয়ে বসেন। শান্তির জন্য নোবেল পুরস্কার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন। এই আবহে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম বিশেষ শর্তে মনোনীত করতে চান বলে জানালেন হিলারি ক্লিন্টন।

এক পডকাস্ট সাক্ষাৎকারে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন বিদেশমন্ত্রী এবং ট্রাম্পের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিলারি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প যদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারেন, এবং ইউক্রেনকে তার জমি ছাড়তে না হয়।’ এর পর তাঁর সংযোজন, ‘তাহলে আমি নিজেই তাঁকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেব।’ উল্লেখ্য, ভারতীয় সময় শুক্রবার রাতে আলাস্কায় মুখোমুখি হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই বৈঠকের আগেই শুক্রবার প্রাক্তন মার্কিন বিদেশমন্ত্রী এই মন্তব্য করেন।

প্রসঙ্গত, আলাস্কায় ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর রুশ প্রেসিডেন্ট পুতিন চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। তাঁর দাবি ২০২২ সালে মার্কিন প্রেসিডেন্টের আসনে যদি ডোনাল্ড ট্রাম্প থাকতেন, তাহলে রাকশিয়া-ইউক্রেন যুদ্ধ বাঁধত না। কিন্তু তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কথা শোনেননি বলে অভিযোগ পুতিনের। আর সে কারণেই ইউক্রেনে আক্রমণ করতে বাধ্য হয় রাশিয়া।

Post Views: 292

Continue Reading

Previous: সিকল সেল মুক্ত ভারত গড়ার লড়াইয়ে কেন্দ্রীয় সরকারের যুগান্তকারী পদক্ষেপ
Next: আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক অনেকটাই সফল; আলোচনা শেষে বললেন দুই নেতৃত্ব

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.