Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইউক্রেনের সঙ্গে যুদ্ধ না থামালে পরিণতি খারাপ হবে, রাশিয়াকে হুঁশিয়ারি ট্রাম্পের

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ না থামালে পরিণতি খারাপ হবে, রাশিয়াকে হুঁশিয়ারি ট্রাম্পের

Online Desk আগস্ট 14, 2025
20250528_120626.jpg

ওঙ্কার ডেস্ক: ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ না করলে পরিণতি খুব খারাপ হবে। আলাস্কা বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখোমুখি হওয়ার কথা শুক্রবার, তার আগে এমনই হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সাংবাদিকদের তিনি বলেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া যদি বাধা দেয় তাহলে চরম পরিণতি হবে। তবে পুতিনের দেশের বিরুদ্ধে ঠিক কী পদক্ষেপ করবে ওয়াশিংটন তা এখনও পরিষ্কার করেনি।

উল্লেখ্য আগামী শুক্রবার আলাস্কায় পুতিন ট্রাম্প বৈঠক হওয়ার কথা। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, এই বৈঠক থেকে যদি কোনও রফাসূত্র বেরোয় তাহলে খুব শিগগিরই দ্বিতীয় দফার আলোচনায় বসবেন। সেই বৈঠকে উপস্থিত থাকবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘প্রথম বৈঠক ঠিকঠাক হলেই দ্বিতীয় বৈঠক হবে, অবশ্য যদি তারা চান।’

তিন বছরের বেশি সময় ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধের জন্য প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেন ট্রাম্প। তিনি বলেন, ‘এটা আমার কাজ নয়, বাইডেনের কাজ। আমি প্রেসিডেন্ট হলে এই যুদ্ধ হতই না। এখন আমি এসেছি এটা বন্ধ করতে।’ নিজের ঢাক পিটিয়ে ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, তিনি গত ছয় মাসে পাঁচটি যুদ্ধ থামিয়েছেন। পাশাপাশি ইরানের পারমাণবিক ক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করেছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

Post Views: 295

Continue Reading

Previous: বারাসত পর্যন্ত মেট্রো সম্প্রসারণে সয়েল টেস্ট শুরু, ২০৩০-র মধ্যে প্রকল্প শেষের লক্ষ্য
Next: আলাস্কায় ট্রাম্প সঙ্গে পুতিনের বৈঠক, ইউক্রেন যুদ্ধের ভবিষ্যতের দিকে নজর কূটনৈতিক মহলের

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.