Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বারাসত পর্যন্ত মেট্রো সম্প্রসারণে সয়েল টেস্ট শুরু, ২০৩০-র মধ্যে প্রকল্প শেষের লক্ষ্য

বারাসত পর্যন্ত মেট্রো সম্প্রসারণে সয়েল টেস্ট শুরু, ২০৩০-র মধ্যে প্রকল্প শেষের লক্ষ্য

Online Desk আগস্ট 14, 2025
kolkata-merto.png

ওঙ্কার ডেস্ক: আগেই ঘোষণা হয়েছিল বারাসত–নোয়াপাড়া মেট্রোর। সেইমত দীর্ঘ অপেক্ষার পর এবার প্রকল্পে এগোচ্ছে বারাসত পর্যন্ত সম্প্রসারণের কাজ। মেট্রো কর্তৃপক্ষ ইতিমধ্যেই মধ্যমগ্রামের ৪টি ও বারাসতের ৫টি এলাকায় সয়েল টেস্টের অনুমতি চেয়ে দুই পুরসভার কাছে আবেদন করেছে। বারাসত পুরসভা ও মধ্যমগ্রাম পুরসভা অনুমতিও দিয়ে দিয়েছে।
২০১০-১১ সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সূচনা করেছিলেন, যাতে উত্তর শহরতলির বিপুল যাত্রী চাহিদা মেটানো যায়। প্রতিদিন প্রায় আড়াই লক্ষ মানুষ বারাসত থেকে কলকাতা যাতায়াত করেন। এই প্রকল্প সম্পূর্ণ হলে শিয়ালদহ–বনগাঁ শাখার চাপ কমবে, বিমানবন্দর থেকে জাতীয় সড়ক ১২-র যানজটও অনেকটা নিয়ন্ত্রণে আসবে।
প্রস্তাবিত রুটটি দুটি ভাগে বিভক্ত প্রথম অংশ নোয়াপাড়া থেকে মাইকেলনগর, যার বেশিরভাগ পাতালপথে। দ্বিতীয় অংশ মাইকেলনগর থেকে বারাসত পর্যন্ত, যা জমিজট ও বিমানবন্দর কর্তৃপক্ষের আপত্তির কারণে সম্পূর্ণ পাতালপথে তৈরি হবে। ১১.৮৫ কিমি দীর্ঘ এই পথে মাইকেলনগর থেকে গঙ্গানগর কাটাখাল হয়ে যশোর রোডের সমান্তরাল পথে বারাসতের পূর্বাচল, কেএনসি রোড, কাছারি মাঠ, বর্ণালী সংঘ হয়ে সুরিপুকুর পর্যন্ত মেট্রো যাবে। সম্ভাব্য স্টেশনগুলি বিধানপল্লি, চৌমাথা সংলগ্ন মধ্যমগ্রাম, হৃদয়পুর, বারাসত বিদ্যাসাগর স্টেডিয়াম, কাছারি ময়দান, বারাসত ইএমইউ কারশেড, যশোর রোডের কাছে জয়পুর ও জাতীয় সড়ক ১২ সংলগ্ন সুরিপুকুর। রক্ষণাবেক্ষণের জন্য জয়পুরে ভূপথে একটি ডিপো তৈরির পরিকল্পনাও রয়েছে।
বারাসত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় জানিয়েছেন, সাংসদের প্রচেষ্টায় এই প্রকল্প এগোচ্ছে এবং ২০৩০ সালকে টার্গেট করে কাজ চলছে। মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষের বক্তব্য, জাতীয় সড়ক সংলগ্ন এই মেট্রো লাইন চালু হলে শহরের পরিবহণ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।

Post Views: 286

Continue Reading

Previous: ২২ আগস্ট কলকাতায় মোদী, উদ্বোধন করবেন তিনটি মেট্রো রুটের
Next: ইউক্রেনের সঙ্গে যুদ্ধ না থামালে পরিণতি খারাপ হবে, রাশিয়াকে হুঁশিয়ারি ট্রাম্পের

সম্পর্কিত গল্প

Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
SUNIL.jpg

হিন্দু ঐক্যে জোর, সংগঠন মজবুত করতে কড়া বার্তা সুনীল বনশলের

Online Desk জুন 8, 2026
AB.jpg

দিল্লির পর বাংলা, মদ কেলেঙ্কারিতে নাম জড়াল অভিষেকের

Online Desk জুন 8, 2026

You may have missed

Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
SUNIL.jpg

হিন্দু ঐক্যে জোর, সংগঠন মজবুত করতে কড়া বার্তা সুনীল বনশলের

Online Desk জুন 8, 2026
AB.jpg

দিল্লির পর বাংলা, মদ কেলেঙ্কারিতে নাম জড়াল অভিষেকের

Online Desk জুন 8, 2026
ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.