Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ২২ আগস্ট কলকাতায় মোদী, উদ্বোধন করবেন তিনটি মেট্রো রুটের

২২ আগস্ট কলকাতায় মোদী, উদ্বোধন করবেন তিনটি মেট্রো রুটের

Online Desk আগস্ট 14, 2025
20250814_135721.jpg

ওঙ্কার ডেস্ক: ব্যস্ত শহরে অফিসযাত্রীদের নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে এখনও ভরসার পরিবহন কলকাতা মেট্রো। আগামী ২২ আগস্ট মহানগরে আরও তিনটি মেট্রো রুটের উদ্বোধন হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে এই তিন রুটের উদ্বোধন হবে বলে জানা গিয়েছে।

মেট্রো সূত্রে খবর, প্রধানমন্ত্রী নবনির্মিত নোয়াপাড়া স্টেশন থেকে জয়হিন্দ এয়ারপোর্ট স্টেশন, রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো রুটের উদ্বোধন করবেন। সেই সঙ্গে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো সংযোগের উদ্বোধন করবেন মোদী। নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো রুটটি চালু হয়ে গেলে সাধারণ মানুষ উপকৃত হবেন। কম সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন। পরিষেবা শুরু হলে এই রুটেও যাত্রীসংখ‌্যা অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল‌্যানেড-শিয়ালদহ অংশে পরিষেবা শুরু হলে মেট্রো পথে জুড়ে যাবে সল্টলেক-হাওড়া। সব মিলিয়ে পুজোর আগে শহরের তিন রুটে মেট্রো পরিষেবা চালু হয়ে যেতে চলেছে।

অন্য দিকে, প্রশাসনিক কাজের পাশাপাশি রাজনৈতিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ২২ আগস্ট তাঁর একটি রাজনৈতিক সভাও করার কথা আছে। বছর ঘুরলেই যেহেতু রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এই সভা থেকে বিজেপির নেতা কর্মীদের উদ্দেশে কী বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছে সবাই। পাশাপাশি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস যে ভাবে বিজেপিকে বিঁধে আক্রমণ শানাচ্ছে তাতে প্রধানমন্ত্রী বঙ্গে এসে জোড়াফুল শিবিরকে কী ভাবে নিশানা করেন সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের।

Post Views: 261

Continue Reading

Previous: প্রয়াত লিয়েন্ডারের বাবা ভেস পেস
Next: বারাসত পর্যন্ত মেট্রো সম্প্রসারণে সয়েল টেস্ট শুরু, ২০৩০-র মধ্যে প্রকল্প শেষের লক্ষ্য

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.