Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারতের ওপর ২৫% শুল্ক চাপালেন ট্রাম্প, সঙ্গে পেনাল্টিও

ভারতের ওপর ২৫% শুল্ক চাপালেন ট্রাম্প, সঙ্গে পেনাল্টিও

Online Desk জুলাই 30, 2025
Trump.jpg

ওঙ্কার ডেস্ক: মোদীর বন্ধুত্ব কাজে দিল না। কার্যত দম্ভের সঙ্গে ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক বসাবে আমেরিকা, এমন কি থাকছে পেনাল্টি চার্জও। ভারত-আমেরিকা বাণিজ্য নিয়ে এমনটাই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি জানিয়ে দিলেন, ভারত বন্ধু হলেও তার শুল্ক নীতি অত্যন্ত কঠিন ও দমনমূলক। বুধবার বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা ঘোষণা করেছেন। আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষকদের মতে, রাশিয়া ও চিনের সঙ্গে ভারতের সখ্যতাকে ভাল ভাবে নেননি মার্কিন প্রেসিডেন্ট। আর সে কারণেই ভারতীয় পণ্যের উপর চড়া হারে শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

বুধবার নিজের মালিকানাধীন সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, আগামী ১ আগস্ট থেকে এই শুল্কহার কার্যকর হবে। তিনি লিখেছেন, ‘মনে রাখবেন, ভারত আমাদের বন্ধু হলেও… আমরা বছরের পর বছর ধরে তাদের সঙ্গে তুলনামূলকভাবে খুব কম ব্যবসা করেছি কারণ তাদের শুল্ক অনেক বেশি, বিশ্বের সর্বোচ্চ। এবং তাদের কাছে সবচেয়ে কঠোর এবং বিরক্তিকর নন মনিটারি বাণিজ্য বাধা রয়েছে।’ কেন নয়াদিল্লির উপর তিনি এই শুল্ক চাপালেন তার ব্যাখ্যাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি লিখেছেন, ‘ভারত তাদের সামরিক সরঞ্জামের একটি বিশাল অংশ রাশিয়া থেকে কিনেছে এবং চিনের সঙ্গে রাশিয়ার জ্বালানি তেলের বড় ক্রেতা নয়াদিল্লি, এমন এক সময়ে যখন সবাই চায় রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড বন্ধ করুক। সবকিছু স্বাভাবিক নয়! তাই ভারতকে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে, এবং উপরোক্ত কাজের জন্য জরিমানাও দিতে হবে, যা ১ আগস্ট থেকে শুরু হবে’
ট্রাম্প যে ভারতের পণ্যে চড়া হারে শুল্ক চাপাতে পারেন সেই আশঙ্কা করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সংসদে বর্ষাকালীন অধিবেশন চলাকালীন তিনি বলেছেন, ভারত-পাক যুদ্ধবিরতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী নিজে কখনো বলেননি যে ডোনাল্ড ট্রাম্প মিথ্যে বলছেন, যদিও এটা কারোর কাছে অস্পষ্ট নয়। মোদী এই মুহূর্তে বাণিজ্য চুক্তির জন্য মুখে কুলুপ এঁটেছেন।

Post Views: 239

Continue Reading

Previous: বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতির ৭ দিনের হেফাজত
Next: “জাতীয় স্বার্থ সুরক্ষার জন্য পদক্ষেপ নেবে ভারত”, মার্কিন শুল্ক আরোপের পর জানাল দিল্লি

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.