Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • রাষ্ট্রপতির হাত থেকে প্রেসিডেন্ট’স কাপ নিল ইস্টবেঙ্গল

রাষ্ট্রপতির হাত থেকে প্রেসিডেন্ট’স কাপ নিল ইস্টবেঙ্গল

Online Desk সেপ্টেম্বর 7, 2026
EB.jpg

স্পোর্টস ডেস্ক : রাষ্ট্রপতি ভবনে সোমবার, ডুরান্ড কাপ জয়ী ইস্টবেঙ্গল এফসি-র হাতে ‘প্রেসিডেন্ট’স কাপ ট্রফিটি তুলে দিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ইস্টবেঙ্গলের ঐতিহাসিক জয়। ডুরান্ড কাপ ফাইনালে, ইস্টবেঙ্গল একটি দুর্দান্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে ৪-১ গোলে হারিয়ে ট্রফি জেতে।

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ১৩৫তম ডুরান্ড কাপের ফাইনালে এই জয়ের সুবাদে ইস্টবেঙ্গল ১৭ বারের জন্য এই ঐতিহাসিক ট্রফিটি ঘরে তোলে। এই জয়ের সঙ্গে সঙ্গেই ইস্টবেঙ্গল ডুরান্ড কাপ জেতার নিরিখে মোহনবাগানের (১৭) রেকর্ডের সমান জায়গায় পৌঁছে গেল।

এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল এন. এস. রাজা সুব্রামণি, ডুরান্ড ফুটবল টুর্নামেন্ট সোসাইটির প্রেসিডেন্ট; চিফ অফ আর্মি স্টাফ জেনারেল ধীরাজ শেঠ, চিফ অফ এয়ার স্টাফ এয়ার চিফ মার্শাল এ. পি. সিং এবং চিফ অফ নেভাল স্টাফ অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন, সোসাইটির ভাইস প্রেসিডেন্টগণ; এবং ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের আধিকারিক ও খেলোয়াড়রা। ভারতের রাষ্ট্রপতির অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে জানানো হয়, “রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে ডুরান্ড কাপ টুর্নামেন্ট ২০২৬-এর বিজয়ী দল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের হাতে প্রেসিডেন্ট’স কাপ তুলে দেন।

ডুরান্ড কাপ ফাইনালে মোহনবাগান ডিফেন্সকে তছনছ করে চার গোল দিলেন মহম্মদ রশিদরা। ডিফেন্স থেকে মাঝমাঠ এবং আক্রমণ, সমস্ত বিভাগে সবুজ মেরুনকে টেক্কা দিয়েছে লাল হলুদ ব্রিগেড। ৪-১ গোলে ডার্বি জয় করে ইস্টবেঙ্গল। মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ড ট্রফি ছিনিয়ে নেয় লাল হলুদ ব্রিগেড এবং এবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে প্রেসিডেন্ট’স কাপ নিল তারা।

Continue Reading

Previous: হাসপাতালে মেডিকেল করাতে গিয়ে বিপত্তি, পুলিশের নাগাল থেকে পালাল বাংলাদেশী যুবক! চাঞ্চল্য নদিয়ায়
Next: দিল্লিতে ভেঙে পড়া মেসের কাছে থাকা বাড়িগুলি নিয়ে উদ্বেগ, যে কোনও সময় নামতে পারে ধস

সম্পর্কিত গল্প

Sports.jpg

অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপে বাহরিনকে হারালো ভারত

Online Desk অক্টোবর 26, 2026
1000444495.webp

ঘূর্ণিঝড় অর্ণবের জেরে দুর্যোগের আশঙ্কা, সতর্ক দক্ষিণ ২৪ পরগনা

Online Desk অক্টোবর 26, 2026
New-Project-43.webp

কলকাতা মেডিক্যালে ১১ বছরের শিশুর মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, তদন্তে ৪ সদস্যের কমিটি

Online Desk অক্টোবর 26, 2026

You may have missed

1000444597.webp

মণীশ শুক্ল খুনের মামলা নিয়ে বিজেপির অন্দরেই দ্বন্দ্ব, মন্ত্রী অর্জুনকে নিশানা বিধায়ক কৌস্তুভের, আত্মহত্যার হুঁশিয়ারি

Online Desk অক্টোবর 26, 2026
Worried-Farmers-Amid-Fertilizer-Shortages.jpg

পর্যাপ্ত সার নেই, কৃষকরা দিশেহারা ! তবু বাংলাদেশে ডিলারশিপ নিয়ে চলছে মহোৎসব

Online Desk অক্টোবর 26, 2026
Supreme-Court-Shadows-and-Secrets.jpg

পরকীয়া সম্পর্কে লিপ্ত নারী আক্রান্ত হলেই কঠোর সাজার নিদান, যৌনক্ষুধা না মেটাতে পারায় খুনোখুনির নিরিখে তৃতীয় স্থানে ভারত

Online Desk অক্টোবর 26, 2026
Sports.jpg

অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপে বাহরিনকে হারালো ভারত

Online Desk অক্টোবর 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.