Skip to content
অক্টোবর 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ঠাকুর দেখার ছলে মণ্ডপে ঢুকে দুর্গার সোনার টিপ-নথ চুরি! সিসিটিভি দেখে ধৃত অভিযুক্ত

ঠাকুর দেখার ছলে মণ্ডপে ঢুকে দুর্গার সোনার টিপ-নথ চুরি! সিসিটিভি দেখে ধৃত অভিযুক্ত

Online Desk অক্টোবর 26, 2026
New-Project-37.webp

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: দর্শনার্থী সেজে পুজো মণ্ডপে ঢুকে দুর্গা প্রতিমার গয়না চুরি। উত্তর কলকাতার জোড়াবাগানে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বলে অভিযোগ। জানা যাচ্ছে, গৌর লাহা স্ট্রিটের এক বারোয়ারি পুজোয় প্রতিমার কপালের সোনার টিপ ও নাকছাবি খুলে নিয়ে পালায় এক ব্যক্তি। শেষ পর্যন্ত সিসিটিভি ফুটেজ দেখে তাকে গ্রেপ্তার করেছে জোড়াবাগান থানার পুলিশ। ধৃতের নাম গোপাল কেলটিবিন।

এবছর কলকাতার ১৫টি পুজো মণ্ডপে প্রতিমাকে সোনা-রুপোর গয়নায় সাজানো হয়েছিল। সেই কারণে পুজো কমিটিগুলির আবেদনের ভিত্তিতে লালবাজার থেকে ওই ১৫টি মণ্ডপে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়। জোড়াবাগান এলাকার একটি পুজোতেও নিরাপত্তা ছিল। কিন্তু গৌর লাহা স্ট্রিটের এই কমিটি প্রতিমায় সোনার গয়না থাকলেও পুলিশের কাছে নিরাপত্তার আবেদন জানায়নি।

পুলিশের অনুমান, কমিটির সদস্যরা ভেবেছিলেন নিজেরাই গয়নার নিরাপত্তা সামলে নেবেন। কিন্তু পুজো চলাকালীনই তাঁরা দেখেন প্রতিমার সোনার টিপ ও নথ উধাও। হইচই পড়ে যায় মণ্ডপে। প্রথমে পরিচিতদের দিকেও সন্দেহ যায়। পরে কমিটির তরফে জোড়াবাগান থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশের কাছে তাঁরা স্বীকার করেন, গয়না থাকা সত্ত্বেও নিরাপত্তা চাওয়া হয়নি।

তদন্তে নেমে পুলিশের মনে হয়, এটি পেশাদার চোরের কাজ। অভিযুক্ত দর্শনার্থী সেজে মণ্ডপে ঢুকেছিল। আগে থেকেই লক্ষ্য করেছিল প্রতিমার গয়না খাঁটি সোনার। রাতে মণ্ডপ কখন ফাঁকা হচ্ছে, কমিটির সদস্যরা কখন বিশ্রাম নিচ্ছেন, তারই অপেক্ষায় ছিল। সুযোগ বুঝে প্রতিমার সামনে গিয়ে টিপ ও নাকছাবি খুলে মুখ ঢেকে পালায়।

পরে মণ্ডপ ও আশপাশের একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তাতেই গোপালের ছবি ধরা পড়ে। উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে তাকে ধরা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতকে জেরা করা হচ্ছে। এর আগে সে শহরের অন্য কোনও মন্দিরে চুরি করেছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Continue Reading

Previous: অমিত শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্যে রাহুল গান্ধীকে বেকসুর খালাস আদালতের
Next: উত্তরপ্রদেশে দুর্ঘটনার কবলে রাহুল গান্ধীর কনভয়, জখম একাধিক, নিরাপদে সাংসদ

সম্পর্কিত গল্প

New-Project-39.webp

মণ্ডপ না ভেঙেই প্রতিমা নিরঞ্জন, ক্রাইম সিন আটকে থাকায় অস্থায়ী মঞ্চে লক্ষ্মীপুজো চোরবাগানে

Online Desk অক্টোবর 26, 2026
archana.webp

‘বিয়ে না করলে মরা মুখ দেখবে,’ সহকর্মীকে ভিডিও কলে হুমকির পর ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণীর দেহ

Online Desk অক্টোবর 26, 2026
rahul-acci.webp

উত্তরপ্রদেশে দুর্ঘটনার কবলে রাহুল গান্ধীর কনভয়, জখম একাধিক, নিরাপদে সাংসদ

Online Desk অক্টোবর 26, 2026

You may have missed

Medicinal-Plant-and-Herbal-Remedies-Collage.png

সর্পগন্ধা গাছ: ভেষজ গুণাগুণ, ব্যবহার ও পরিচর্যা — একটি বিশ্লেষণধর্মী আলোচনা:

Online Desk অক্টোবর 26, 2026
New-Project-39.webp

মণ্ডপ না ভেঙেই প্রতিমা নিরঞ্জন, ক্রাইম সিন আটকে থাকায় অস্থায়ী মঞ্চে লক্ষ্মীপুজো চোরবাগানে

Online Desk অক্টোবর 26, 2026
ট্রাম্প.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 26, 2026
archana.webp

‘বিয়ে না করলে মরা মুখ দেখবে,’ সহকর্মীকে ভিডিও কলে হুমকির পর ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণীর দেহ

Online Desk অক্টোবর 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.