Skip to content
নভেম্বর 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • সাতসকালে ভূমিকম্প, পর পর দু’দফায় কেঁপে উঠল উত্তরবঙ্গ, উৎসস্থল নেপাল

সাতসকালে ভূমিকম্প, পর পর দু’দফায় কেঁপে উঠল উত্তরবঙ্গ, উৎসস্থল নেপাল

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-60.webp

ওঙ্কার ডেস্ক: মঙ্গলবার সাতসকালেই আতঙ্ক ছড়াল উত্তরবঙ্গে। সকাল ৭টা নাগাদ পরপর দু’বার কেঁপে উঠল পাহাড় থেকে সমতল। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ির পাশাপাশি সিকিমেও কম্পন অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই ভূমিকম্পের উৎসস্থল নেপাল।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এবং মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, সকাল ৭টা ২ মিনিট নাগাদ কম্পনটি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩। নেপালের কোশী অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি। ভূমিকম্পের কেন্দ্রস্থল সিকিমেরও বেশ কাছে। দার্জিলিং, শিলিগুড়ির পাশাপাশি জলপাইগুড়ি এবং দুই দিনাজপুরের কিছু এলাকাতেও কম্পন টের পাওয়া গিয়েছে। নেপালের এই ভূমিকম্পে মৃদু দুলে উঠেছে বিহার, ভুটান এবং বাংলাদেশের কিছু অংশও।

সকালের এই কম্পনে আতঙ্কিত হয়ে পড়েন উত্তরবঙ্গের বাসিন্দারা। যাঁরা তখন প্রাতর্ভ্রমণে বা মাঠে শরীরচর্চা করতে বেরিয়েছিলেন, তাঁরাও কম্পন টের পান। মুহূর্তে বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিলিগুড়ি ও জলপাইগুড়িতে অনেকেই ভয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

উল্লেখ্য, দু’সপ্তাহ আগেও উত্তরবঙ্গে ভূমিকম্প অনুভূত হয়েছিল। গত ১২ নভেম্বর ভোরে হওয়া সেই কম্পনের উৎসস্থলও ছিল নেপাল। সেবার মাত্রা ছিল ৪.৯। সেদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির পাশাপাশি সিকিম ও বাংলাদেশেও কম্পন টের পাওয়া গিয়েছিল। এবার ফের নেপালের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

Continue Reading

Previous: পুরভোটের আগে বাদ পড়া ভোটারদের আবেদন মেটাতে তৎপর শীর্ষ আদালত, শুনানিতে দুই নির্দেশ
Next: সত্যিই কি লুকিয়ে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন সারা-রাজবীর? গুঞ্জনের আড়ালে কী আছে?

সম্পর্কিত গল্প

New-Project-76.webp

দু’দিনের টানা বৃষ্টিতেই ডুবল দাসপুর, জলের তলায় বিঘের পর বিঘে সবজি, মাথায় হাত চাষিদের

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-75.webp

ইপিজি রিপোর্ট অতীত, ভবিষ্যতের দিকে তাকাতে চায় ভারত: নেপাল প্রসঙ্গে স্পষ্ট বার্তা বিক্রম মিশ্রির

Online Desk নভেম্বর 24, 2026
suvendu-voter.jpg

বিধানসভার গ্রন্থাগার থেকে উধাও শ্যামাপ্রসাদের ভাষণের নথি! তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk নভেম্বর 24, 2026

You may have missed

New-Project-76.webp

দু’দিনের টানা বৃষ্টিতেই ডুবল দাসপুর, জলের তলায় বিঘের পর বিঘে সবজি, মাথায় হাত চাষিদের

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-75.webp

ইপিজি রিপোর্ট অতীত, ভবিষ্যতের দিকে তাকাতে চায় ভারত: নেপাল প্রসঙ্গে স্পষ্ট বার্তা বিক্রম মিশ্রির

Online Desk নভেম্বর 24, 2026
suvendu-voter.jpg

বিধানসভার গ্রন্থাগার থেকে উধাও শ্যামাপ্রসাদের ভাষণের নথি! তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-74.webp

কলকাতা পুরসভার কাউন্সিলরস ক্লাবে সাভারকরের ছবি! আপত্তি তুলে কমিশনারকে চিঠি দেবে তৃণমূল

Online Desk নভেম্বর 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.