Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জখম ৩৩

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জখম ৩৩

Online Desk ডিসেম্বর 9, 2025
japan-earthquake.jpg

ওঙ্কার ডেস্ক: ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। কম্পনের মাত্রা ছিল ৭.৬। সোমবার রাত ১১টা ১৫ মিনিট নাগাদ এই কম্পন হয় বলে জানা গিয়েছে। এদিন ভূমিকম্পের উৎসস্থল ছিল উত্তর জাপানের মিসাওয়া থেকে ৭৩ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে। বিপর্যয়ের ফলে ৩৩ জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। ভূপৃষ্ঠ থেকে ৫৩.১ কিলোমিটার গভীরে ছিল উৎপত্তিস্থল। স্থানীয় আবহাওয়া দফতরের তরফে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। মূলত জাপানের উত্তর-পূর্ব উপকূলে এই সতর্কতা জারি করা হয়েছে।

জাপানের আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, দেশটির উত্তর-পূর্ব উপকূলের হোক্কাইডো, আওমোরি এবং ইওয়াতে সুনামি হতে পারে। ১০ ফুট উচ্চতা পর্যন্ত উঠতে পারে সমুদ্রের ঢেউ। বিপর্যয়ের আশঙ্কায় উপকূলবর্তী এলাকাগুলিতে মানুষজনকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া শুরু হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী তৎপরতার সঙ্গে উদ্ধার কাজে সামিল হয়েছে। ভূমিকম্পের পর বিশেষ সতর্কতা জারি করা হয়েছে জাপানের পারমাণবিক কেন্দ্রগুলিতে। পর্যবেক্ষকদের মতে, ১৪ বছর আগের ফুকুশিমার ভয়ানক স্মৃতি ফিরতে পারে এই ভূমিকম্পে।

উল্লেখ্য, জাপানের পূর্ব উপকূলে সুনামি আছড়ে পড়েছিল ২০১১ সালে। ফুকুশিমা আণবিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছিল সে সময়। ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র। এমনিতেই ভূমিকম্প প্রবণ দেশ হিসেবে পরিচিত জাপান। বছরের বিভিন্ন সময়ে ভূমিকম্প লেগেই থাকে দেশটিতে। তবে সেই সমস্ত কম্পন বেশিরভাগ মৃদু।

Post Views: 138

Continue Reading

Previous: গোয়া নাইটক্লাব অগ্নিকান্ডের ক্লাবের মালিক দেশ ছেড়ে পলাতক; ইন্ডিগোর প্লেন চড়ে থাইল্যান্ডে যায় লুথ্রা ভাই
Next: পাকিস্তান শান্তিপ্রিয় দেশ; চিফ অব ডিফেন্স ফোর্সেস পদে নিয়োগের পর ভারত, আফগানকে হুঁশায়ারির চেষ্টা মুনিরের

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

durgapur.png

ভুয়ো পাসপোর্ট বানিয়ে মধ্যপ্রাচ্যে মানবপাচার; দুর্গাপুর থেকে এনআইএ-র হাতে এক ব্যাক্তি

Online Desk জুলাই 27, 2026
yhj.png

উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Online Desk জুলাই 27, 2026
M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.