Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • রাস্তা অবরোধ, ট্রাক ভাঙচুর ! খেজুরি বনধে চরম উত্তেজনা, গ্রেফতার ৮

রাস্তা অবরোধ, ট্রাক ভাঙচুর ! খেজুরি বনধে চরম উত্তেজনা, গ্রেফতার ৮

Online Desk জুলাই 14, 2025
kHEJURI-bANDH-2.jpg

নিজস্ব সংবাদদাতা : পূর্ব মেদিনীপুরের খেজুরিতে একটি জলসায় ২ জনের রহস্যমৃত্যুর ঘটনায় সোমবার সকাল থেকেই শুভেন্দু অধিকারীর ডাকা ১২ ঘণ্টার খেজুরি বন্ধে বিক্ষিপ্ত অশান্তি দেখে গেল। বন্‌ধকে সমর্থন জানিয়েছে বিজেপি।সকালে বাঁশগোড়া এলাকায় কর্মীরা পথ অবরোধ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে পুলিশ আসার পর উত্তেজনা আরও বাড়ে। বন্‌ধ সমর্থকদের সঙ্গে পুলিশের তুমুল বচসা শুরু হয় এবং পরে তা ধস্তাধস্তিতে গড়ায়।

বনধ সমর্থকরা দীর্ঘক্ষণ অবরোধ করে রাখেন খেজুরি-হেঁড়িয়া রাজ্য সড়ক। এতে ব্যহত হয় যান চলাচল। চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, খেজুরির জোড়া মৃত্যুকে কেন্দ্র করেই এই বন্‌ধ ডাকা হয়েছিল। প্রথমে তা অরাজনৈতিক বলা হলেও পরে তা পুরোপুরি চলে যায় বিজেপির হাতে। যার নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী। স্থানীয় বিজেপির অভিযোগ, ‘এই মৃত্যু পরিকল্পিত খুন, প্রশাসন প্রকৃত দোষীদের আড়াল করছে।’ এই বনধে রাজনৈতিক ভাবে বিজেপি সামনে আসায় উত্তেজনা ছড়াতে থাকে। বাঁশগোড়ায় ট্রাক ভাঙচুরের অভিযোগ ওঠে বন্ধো সমর্থকদের বিরুদ্ধে। জোর করে বন্ধক করানোর চেষ্টা করার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কাঁথির এসডিপিও।

 

খেজুরি বিদ্যাপীঠের কাছে ফলের পেটি রেখে হেঁড়িয়া-খেজুরি রাজ্য সড়ক অবরোধ করে বনধ সমর্থকরা। পুলিশের সঙ্গে এই নিয়ে তুমুল বচসা শুরু হয়। পরে এসডিপিও-র হস্তক্ষেপে ৪ ঘণ্টা পর অবরোধ তোলা হয়। বনধের ফলে সকাল থেকে খেজুরিতে দোকানপাট বন্ধ, শুনশান রাস্তা। খেজুরির বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিকের নেতৃত্বে মিছিল বেরোয় এলাকায়। উত্তেজনার আবহ থাকায় এলাকাজুড়ে পুলিশের কড়া নজরদারি দেখা যায়। বেলার দিকে খেজুরির জনকা থেকে বিদ্যাপীঠ পর্যন্ত পদযাত্রা করেন শুভেন্দু অধিকারী।

খেজুরির দুই ব্যক্তির খুনের ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, ময়না তদন্তের টানাপোড়েনের জেরে তাদের মৃতদেহ পেতে দেরী হচ্ছে। শেষ্পর্যন্ত রবিবার তমলুক জেলা হাসপাতালে মৃত ব্যক্তিদের ময়নাতদন্ত হয় বলে জানা গেছে। এই জোড়া খুনের ঘটনায় সোমবার ১২ ঘণ্টা খেজুরি বন্ধের ডাক দেয় স্থানীয়রা। বনধের আওতা থেকে প্রথমেও জাতীয় সড়ক ছাড় দেওয়া হলেও, সোমবার সকাল থেকে চিত্রটা বদলে যায়। রবিবারই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, সোমবার তিনি খেজুরির জনকায় মিছিল করবেন। সেইমতো এদিন তিনি মিছিলে সামিল হন।

উল্লেখ্য, খেজুরির পশ্চিম ভাঙ্গনমারিতে জলসা দেখতে গিয়ে মৃত্যু হয় ওই দুই ব্যক্তির। সুজিত দাস, বয়স ২২ ও সুধীর পাইক বয়স ৬৫ দুজনেরই মৃত্যু হয়। এই ঘটনা নিয়ে শনিবার দিনভর উত্তাল ছিল খেজুরি। পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ করা হয়েছে ১৭ জনের বিরুদ্ধে । পুলিশ জানিয়েছে, এই জোলশা সম্পর্কে তাঁদের কাছে কোনো খবর ছিল না। সাংবাদিকদের কাছে এই নিয়ে ইন্টেলিজেন্সের ব্যর্থতা স্বীকার করে নেন স্থানীয় পুলিশকর্তা। থানা সূত্রে জানা গেছে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

Post Views: 232

Continue Reading

Previous: বঙ্গে প্রধানমন্ত্রীর সভার জন্য বন্ধ রথের মেলা, মাথায় হাত ছোট ব্যবসায়ীদের
Next: স্নেহা দেবনাথের দেহ মিলল যমুনায়, বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ ছিল ত্রিপুরার ছাত্রী

সম্পর্কিত গল্প

FYG.png

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই দুর্যোগের আশঙ্কা

Online Desk জুলাই 22, 2026
kolkata-metro.png

আসানসোল-দুর্গাপুর এরিয়াল মেট্রো প্রকল্পে বড় অগ্রগতি, শেষ প্রাথমিক সমীক্ষার কাজ

Online Desk জুলাই 21, 2026
ED.jpg

কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাতসকালে কলকাতা সহ ৮ জায়গায় অ্যাকশনে ইডি

Online Desk জুলাই 21, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.