Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানের বিরুদ্ধে চার্জশিট ইডির, বাজেয়াপ্ত ১৩৯ কোটি টাকার সম্পত্তি

আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানের বিরুদ্ধে চার্জশিট ইডির, বাজেয়াপ্ত ১৩৯ কোটি টাকার সম্পত্তি

Online Desk জানুয়ারি 16, 2026
al-falah-d.jpg

ওঙ্কার ডেস্ক: গত বছর দিল্লি বিস্ফোরণের ঘটনায় নাম জড়িয়েছিল হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের। সেই ঘটনার তদন্তে নেমে আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জাওয়াদ আহমেদ সিদ্দিকী এবং তার পরিবার দ্বারা পরিচালিত আল-ফালাহ চ্যারিটেবল ট্রাস্টের বিরুদ্ধে একটি চার্জশিট দাখিল করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

বেআইনি অর্থ লেনদেন প্রতিরোধ আইন (পিএমএলএ)-এর আওতায় আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ৫৪ একর জমি-সহ ১৩৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। ইডির আধিকারিকরা জানিয়েছেন, শুক্রবার চার্জশিটটি দাখিল করা হয়েছে। সিদ্দিকী ও তার পরিবারের সদস্যদের দ্বারা বিশ্ববিদ্যালয়ে আর্থিক অনিয়ম কতটা হয়েছে, তার জোরালো প্রমাণ রয়েছে চার্জশিটে। রিপোর্ট অনুসারে, ইডি তদন্তে জানতে পেরেছে, সিদ্দিকী পরিবারের নিয়ন্ত্রনে থাকা সংস্থাগুলো বিশ্ববিদ্যালয় এবং হাসপাতাল কমপ্লেক্সের হোস্টেল ক্যাটারিং ও নির্মাণের জন্য চুক্তি পেয়েছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আরও দাবি, আল-ফালাহ চ্যারিটেবল ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের তহবিল ব্যবহার করে জমি অধিগ্রহণ করেছে।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর সিদ্দিকিকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মূলত অর্থ পাচারের অভিযোগে ইডি তাঁকে গ্রেফতার করে। আল-ফালাহ বিশ্ববিদ্যালয় ‘প্রতারণামূলক এবং বিভ্রান্তিকর দাবি’ করে পড়ুয়া, অভিভাবক এবং এর সঙ্গে যুক্ত অংশীদারদের প্রতারিত করেছে বলেও অভিযোগ সামনে আসে। এর আগে আদালতে ইডি জানিয়েছিল, বিশ্ববিদ্যালয় এবং তার নিয়ন্ত্রণকারী ট্রাস্টটি স্বীকৃতির বিষয়ে মিথ্যা দাবি করেছে। এই দাবি করে পড়ুয়া ও অভিভাবকদের ‘অসৎভাবে প্ররোচিত’ করে অন্তত ৪১৫.১০ কোটি টাকা অবৈধ ভাবে উপার্জন করেছে।

Post Views: 193

Continue Reading

Previous: ভাঙ্গনের পথে কি তালিবানের ইসলামিক আমিরশাহি; ফের কি গৃহযুদ্ধ আফগান প্রদেশে
Next: বাজলো ছুটির ঘন্টা, রাজ্য থেকে বিদায় শীতের! সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া?

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.