Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • আমেরিকার শুল্কনীতিতে কটাক্ষ ইলন মাস্কের, ক্ষুব্ধ ট্রাম্প শিবির

আমেরিকার শুল্কনীতিতে কটাক্ষ ইলন মাস্কের, ক্ষুব্ধ ট্রাম্প শিবির

Online Desk সেপ্টেম্বর 7, 2025
elon-musk.png

ওঙ্কার ডেস্ক: রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে আমেরিকা ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে। এতে দুই দেশের বাণিজ্যে বড় ধাক্কা লেগেছে। পরিস্থিতি ঘিরে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন ট্রাম্প ঘনিষ্ঠ পিটার। তাঁর দাবি, ভারত শুধুই লাভের জন্য রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে, যুদ্ধকে অর্থসাহায্য করছে। এমনকি, ভারতের শুল্কনীতির কারণে আমেরিকায় চাকরি যাচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তিনি।
তবে পিটারের পোস্টের নীচে এক্স-এর পক্ষ থেকে একটি মন্তব্য উঠে আসে, “ভারতের তেল কেনা জ্বালানি নিরাপত্তার জন্য, লাভের জন্য নয়। এতে কোনও নিষেধাজ্ঞা লঙ্ঘিত হয়নি। ভারত শুল্ক নিলেও পরিষেবা খাতে আমেরিকার উদ্বৃত্ত রয়েছে। আর আমেরিকাও রাশিয়ার কাছ থেকে জিনিস কেনে, এটা ভণ্ডামি।”
এই মন্তব্য দেখে ক্ষিপ্ত হন পিটার। তিনি পাল্টা লিখেছেন, “মাস্ক এখন নিজের মতামত অন্যের পোস্টে ঢুকিয়ে প্রচার করছেন! ভারত রাশিয়ার তেল শুধু লাভের জন্যই কিনছে। ইউক্রেনীয়দের হত্যা বন্ধ করুন, আমেরিকানদের চাকরি খাওয়া বন্ধ করুন।” কিন্তু এখানেই শেষ নয়। পিটারের এই নতুন পোস্টের নীচেও সরাসরি প্রতিক্রিয়া দেয় এক্স। তাতে বলা হয়, “ভারতের সিদ্ধান্ত আইনসম্মত ও সার্বভৌম। জ্বালানি নিরাপত্তার জন্যই ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয়নি। অথচ আমেরিকাই কোটি কোটি টাকা দিয়ে রাশিয়ার ইউরেনিয়াম ও অন্যান্য জিনিস কিনছে। পিটারের দাবি ভণ্ডামি ছাড়া আর কিছু নয়।”
রাজনৈতিক মহল বলছে, মাস্ক ও ট্রাম্পের বিরোধ নতুন নয়। প্রকাশ্যে একাধিকবার একে অপরকে আক্রমণ করেছেন তাঁরা। এমনকি, ট্রাম্পের নীতির বিরোধিতা করতে মাস্ক নতুন রাজনৈতিক দলও গড়েছেন। তাই ভারতের উপর চাপ বাড়ানোর সময়ে তাঁর সংস্থা এক্স-এর তরফে এমন মন্তব্য অস্বাভাবিক নয় বলেই মত পর্যবেক্ষকদের।

Post Views: 73

Continue Reading

Previous: রবিবার এসএসসির নিয়োগ পরীক্ষায় অংশ নিচ্ছেন ৩ লক্ষের বেশি, সতর্ক প্রশাসন
Next: বহু ঝঞ্ঝা পেরিয়ে এসএসসি-র নবম-দশমের পরীক্ষা; নয় বছরের অপেক্ষা শেষে ফের শুরু নিয়োগ প্রক্রিয়া

সম্পর্কিত গল্প

anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026
CBI.jpg

আরজি কর কাণ্ডের তদন্তে এবার পানিহাটি শ্মশানে গেলেন সিবিআই আধিকারিকরা

Online Desk জুন 17, 2026
neet-aspirant-riya.jpg

বাবা মাকে চিরকুট লিখে দেরাদুনে আত্মঘাতী নিট পরীক্ষার্থী

Online Desk জুন 17, 2026

You may have missed

anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026
CBI.jpg

আরজি কর কাণ্ডের তদন্তে এবার পানিহাটি শ্মশানে গেলেন সিবিআই আধিকারিকরা

Online Desk জুন 17, 2026
neet-aspirant-riya.jpg

বাবা মাকে চিরকুট লিখে দেরাদুনে আত্মঘাতী নিট পরীক্ষার্থী

Online Desk জুন 17, 2026
samrat-choudhary.jpg

নাম বদল হবে পাটনার? শহরের নতুন টাউনশিপের ভিন্ন নাম প্রস্তাব বিহারের মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.