Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • পাকিস্তান থেকে প্রাণনাশের হুমকি! ইমেলে বার্তা কৌতুকশিল্পী কপিল শর্মাকে

পাকিস্তান থেকে প্রাণনাশের হুমকি! ইমেলে বার্তা কৌতুকশিল্পী কপিল শর্মাকে

Online Desk জানুয়ারি 23, 2025
ERF3.png

ওঙ্কার ডেস্কঃ নতুন বছর যেন সাথ দিচ্ছে না বলিউড তারকাদের। একের পর এক প্রাণনাশকারী হুমকি পেয়ে চলেছেন অভিনেতারা। সম্প্রতি হামলা হয়ে গিয়েছে বলিউড অভিনেতা সইফ আলি খানের ওপর। এবার হুমকি বার্তা পেলেন কৌতুকশিল্পী কপিল শর্মা। পাকিস্তান থেকে ইমেল মারফত খুনের হুমকি আসে কপিলের কাছে। পুলিশ সূত্রে খবর, কপিলই নন, অভিনেতা রাজপাল যাদব, কৌতুকশিল্পী সুগন্ধা মিশ্র ও নৃত্য পরিচালক রেমো ডিসুজ়ার কাছেও এসেছে হুমকিবার্তা।
ইতিমধ্যেই কপিল আম্বোলি পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেছেন। পুলিশ এবিষয়ে তদন্ত শুরু করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, কপিল যে ইমেলটি পেয়েছেন তাতে লেখা রয়েছে, ‘বলিউড অভিনেতা সব গতিবিধির ওপর তারা নজর রাখছেন। নিজেদের প্রচারের জন্য এমন বার্তা দেওয়া হয়নি। এই হুমকি বার্তা যেন কোনওভাবেই উড়িয়ে দেওয়া না হয়। হুমকিবার্তা এড়িয়ে গেলে পরিণতি আরও খারাপ হতে পারে।’
সইফের ঘটনার রেশ কাটিয়ে উঠতে না উঠতেই ফের হুমকি বার্তা। পাঁচ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন অভিনেতা। জানা গেছে, তাঁর বাড়ির হামলাকারী বাংলাদেশী নাগরিক। চুরির উদ্ধেশ্যেই এসেছিল সে। তার মধ্যেই হুমকি বার্তা পেলেন কপিল স্বাভাবিকভাবেই এই হুমকিবার্তায় ফের আতঙ্কের সৃষ্টি হয়েছে বলিউডে।

Post Views: 117

Continue Reading

Previous: আগামী ২৪ ঘণ্টায় ফের বৃষ্টির সম্ভাবনা, কুয়াশার দাপটে ব্যাহত বিমান ও ট্রেন চলাচল
Next: স্ত্রীকে খুন, প্রেসার কুকারে সিদ্ধ করে দেহ লোপাট, ধৃত প্রাক্তন সেনাকর্মী

সম্পর্কিত গল্প

xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
wse.png

কুয়াশার মধ্যে গাড়ি চালানোর ভয়ঙ্কর অভিজ্ঞতা রণজয়ের! ভিডিও করে নিজেই জানালেন অভিনেতা

Online Desk মার্চ 6, 2026
FotoJet.jpg

পিছিয়ে গেল ‘প্রোফেসার বিদ্যা’! সেরার স্থান ছিনিয়ে নিল কোন ধারাবাহিক?

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.