Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • নতুন বছরে একের পর এক দুর্ঘটনার খবর বলিউডে! গুরুতর জখম অর্জুন কাপুর

নতুন বছরে একের পর এক দুর্ঘটনার খবর বলিউডে! গুরুতর জখম অর্জুন কাপুর

Online Desk জানুয়ারি 18, 2025
rssd.png

ওঙ্কার ডেস্কঃ বিপদ যেন পিছু ছাড়ছে না বলিউড তারকাদের। নতুন বছরে একের পর এক দুর্ঘটনার খবর বলিউডে। সইফ আলি খানের ঘটনার নিষ্পত্তি হতে না হতেই গুরুতর জখম হলেন অর্জুন কাপুর। ছাদের চাঙর ভেঙে পড়াতে জখম হন অভিনেতা।
জানা গেছে, মুম্বইয়ের রয়্যাল পামসের ইম্পেরিয়াল প্যালেসে তাঁদের আসন্ন ছবি ‘মেরে হাজব্যান্ড কি বিবি’র একটি গানের দৃশ্য শুট করছিলেন অর্জুন ও ভূমি। তখনই ভেঙে পড়ে ছাদের চাঙর। অর্জুন ছাড়াও এই ঘটনায় জখম হয়েছেন ছবির প্রযোজক জ্যাকি ভাগনানি, পরিচালক মুদাসসির আজিজ। তাঁরা সকলে কেমন রয়েছেন, সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। গানের নৃত্য পরিচালক বিজয় গঙ্গোপাধ্যায় সংবাদমাধ্যমকে বলেছেন, “আমরা মনিটর করছিলাম। আচমকাই ছাদের একটি বড় অংশ ভেঙে পড়ে। পুরো ছাদ ভেঙে পড়েনি। পুরোটা আমাদের উপর পড়লে আঘাত আরও গুরুতর হত।”

অন্যদিকে, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়-এর অশোক দুবে জানিয়েছেন, যে বাড়িতে শুটিং হচ্ছিল সেটি অনেক পুরনো ও ভগ্নপ্রায়। সেখানে টানা বেশ কিছু দিন ধরে শুটিং করা হচ্ছিল। লাগাতার শব্দের কারণে সম্ভবত নড়বড়ে বাড়িটি আরও নড়বড়ে হয়ে পড়ে। তিনি আরও জানিয়েছেন, অর্জুন, ছবির পরিচালক, প্রযোজকের পাশাপাশি ছবির বাকি কলাকুশলীরাও অল্পবিস্তর জখম হয়েছেন। অশোক নিজেও কনুই এবং মাথায় চোট পেয়েছেন। চিত্রগ্রাহক মনু আনন্দের বুড়ো আঙুল ভেঙে গিয়েছে। সহ-চিত্রগ্রাহক মেরুদণ্ডে চোট পেয়েছেন। তবে কারও চোট গুরুতর নয়।

Post Views: 76

Continue Reading

Previous: শীতে বাঁধা পশ্চিমী ঝঞ্ঝার! আগামী সপ্তাহেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই
Next: বেলা আড়াইটেয় আরজি কর মামলার রায় শিয়ালদহ কোর্টে, জমায়েত চিকিৎসকদের

সম্পর্কিত গল্প

xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
wse.png

কুয়াশার মধ্যে গাড়ি চালানোর ভয়ঙ্কর অভিজ্ঞতা রণজয়ের! ভিডিও করে নিজেই জানালেন অভিনেতা

Online Desk মার্চ 6, 2026
FotoJet.jpg

পিছিয়ে গেল ‘প্রোফেসার বিদ্যা’! সেরার স্থান ছিনিয়ে নিল কোন ধারাবাহিক?

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.