Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নাইজেরিয়া থেকে ফিরতেই অনির্বাণ ছুটলেন হাসপাতালে, কী হয়েছে অভিনেতার?

নাইজেরিয়া থেকে ফিরতেই অনির্বাণ ছুটলেন হাসপাতালে, কী হয়েছে অভিনেতার?

Online Desk জুন 1, 2025
gfdhgf.png

ওঙ্কার ডেস্ক: বিদেশি পদ চেখেই অসুস্থ হয়ে পড়লেন পরিচালক-অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য্য। সাংবাদিকদের সঙ্গে তাঁর বনিবনা কম, এমন তো নেয়। অথচ তিনি বিদেশি পদ খেয়ে হজম করতে পারলেন না! অসুস্থ হয়ে পড়লেন!
পরিচালক-অভিনেতা জানান, সপ্তাহ দুয়েক আগে তিনি নাইজেরিয়ায় গিয়েছিলেন, শুটিং’এ। সেখানকারই বিখ্যাত মাংসের পদ এটি। যত দিন নাইজেরিয়ায় ছিলেন, কোনও সমস্যা হয়নি। কলকাতায় ফিরতেই শুরু হয় সমস্যা। হজমের সমস্যায় জেরবার তিনি। বাধ্য হয়ে হাসপাতালে যান অভিনেতা।অনির্বাণকে চিকিৎসক জানিয়েছেন, বিদেশের ওই বিশেষ পদ খেয়ে পেটে সংক্রমণ হয়েছে তাঁর। আপাতত কয়েক দিন চিকিৎসকের পরামর্শ মতো চলতে হবে তাঁকে।

নাইজেরিয়ার লাগোস ফিল্মসিটিতে ‘নো নিউজ ওনলি ফ্লেশ’ নামে একটি ছবির শুটিং হচ্ছে। পরিচালনায় ব্রায়ান গোমস। একটি ছোট চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ। আধুনিক ব্যঙ্গরসাত্মক ছবিটি আকৃষ্ট করে তাঁকে। ই-মেল মারফত যোগাযোগ হয় তাঁর সঙ্গে। সেই সূত্রেই আফ্রিকা পাড়ি দেন। অভিনেতার দাবি, “নাইজেরিয়ায় একদম অন্য ধরনের খাবার পাওয়া যায়। লাগোস ফিল্মটিসিটির মধ্যেই একটি নতুন স্বাদের মাংসের পদ পাওয়া যায়। ওরা নাম দিয়েছে ‘পাপারাজ্জি মিট’। আমায় খেয়ে দেখার অনুরোধ করে।” অভিনেতা যদিও এককথায় রাজি হয়ে যাননি। কারণ, তিনি ভাত-ডাল-মাছেই স্বচ্ছন্দ। তা ছাড়াও, পেটের সমস্যাতেও ভোগেন। তার পরেও বার বার অনুরোধ আসায় অবশেষে ওই বিদেশি পদ অল্প চেখে দেখেন।

তিনি বলেন, “কিসের মাংস বুঝতে পারিনি। তখন ভালই লেগেছে। ওখানে যত দিন ছিলাম তত দিন আমার হজমের খুব সমস্যা হয়েছে, এমনও নয়। দিন সাতেক আগে বাড়িতে ফিরেই মারাত্মক পৈটিক সমস্যা দেখা দিল। যা খাচ্ছি বদ হজম হয়ে যাচ্ছে।” সঙ্গে সঙ্গে তিনি হাসপাতালে পূর্বপরিচিত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন। চিকিৎসক শুনে জানান, সম্ভবত বিদেশি খাবার সহ্য হয়নি বাঙালি অভিনেতার পেটে। কিছু ওষুধও দিয়েছেন।

Post Views: 166

Continue Reading

Previous: ৭২তম মিস ওয়ার্ল্ডের খেতাব জিতলেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াঙ্গশ্রী
Next: আমার সঙ্গে যারা দেখা করে সবারই দরকার থাকে! অনুব্রত ইস্যুতে সৌরভ

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.