Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অঙ্কিতা মল্লিক হচ্ছেন দেবের আগামী ছবির নায়িকা, কোন ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে?

অঙ্কিতা মল্লিক হচ্ছেন দেবের আগামী ছবির নায়িকা, কোন ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে?

Online Desk ডিসেম্বর 25, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: ২৫শে ডিসেম্বর মুক্তি পেয়েছে টলিউডের নতুন বাংলা ছবি ‘প্রজাপতি ২’। আর এই মাঝে চাঞ্চল্যকর তথ্য, টলিপাড়ার অন্দরে গুঞ্জন দেবের আগামী ছবির নায়িকা হতে চলেছেন ছোটপর্দার এক জনপ্রিয় অভিনেত্রী হতে চলেছেন। এতদিন পর্দায় ‘জগদ্ধাত্রী’ চরিত্রে দর্শকের মনে জায়গা করেছেন তিনি, সে আর কেউ নন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক।
শোনা গিয়েছে, অঙ্কিতা মল্লিক হচ্ছেন দেবের আগামী ছবির নায়িকা। ছবির নাম ‘অ্যাম্বুলেন্স দাদা’। এখানেই মেগাস্টারের বিপরীতে থাকবে অঙ্কিতা। তবে পরে কাস্টিংয়ে কোনও পরিবর্তন হলে তাও জানা যাবে আগামী দিনে। গল্পটি খানিকটা এমন, ‘অ্যাম্বুলেন্স দাদা’ ওরফে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ হলেন উত্তরবঙ্গের জলপাইগুড়ির করিমূল হক। তাঁর জীবনী বড়পর্দায় তুলে ধরবেন দেব। এবার তিনি হবেন ‘অ্যাম্বুলেন্স দাদা’।
এর আগে দেবের ছবিতে একাধিক ছোটপর্দার নায়িকাদের সুযোগ দিয়েছেন। ইধিকা পাল, শ্বেতা ভট্টাচার্য, জ্যোতির্ময়ী কুণ্ডু, সৌমিতৃষা কুণ্ডু একের পর এক ছোটপর্দার চেনা মুখ বড় পর্দায় পেয়েছেন সুযোগ। অন্যদিকে অঙ্কিতা মল্লিক অভিনীত ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকটি সদ্যই শেষ হয়েছে। ধারাবাহিক শেষ হতে না হতেই ‘জগদ্ধাত্রী’ অনুরাগীদের জন্য এটি যে বিরাট সুখবর সেটা বলার অপেক্ষা রাখে না। তবে কবে এই ছবি মুক্তি পাবে সেটা এখনও জানা যায়নি।

Post Views: 204

Continue Reading

Previous: কর্নাটকে বাস দুর্ঘটনা: মৃত অন্তত ৯, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার
Next: বাস ট্রাকে সংঘর্ষ, কর্নাটকে ঝলসে মৃত ১০

সম্পর্কিত গল্প

cjp.png

ধর্মতলা পুলিশ-সাংবাদিক নিগ্রহে ধৃত বেড়ে ১৪; দুইদিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Online Desk জুলাই 26, 2026
mamta-tensed.png

তৃণমূল জামানায় দুর্নীতির বিস্তারিত প্রাকাশ ক্যাগ রিপোর্টে; বিধানসভায় রিপোর্ট পেশ রাজ্য অর্থমন্ত্রীর

Online Desk জুলাই 26, 2026
srilekhs.png

প্রধানমন্ত্রীর আপত্তিজনক পোস্টার ঘিরে বিতর্কে অভিনেত্রী শ্রীলেখা মিত্র; জামিন অযোগ্য ধারায় রজু মামলা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.