Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কর্নাটকে বাস দুর্ঘটনা: মৃত অন্তত ৯, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার

কর্নাটকে বাস দুর্ঘটনা: মৃত অন্তত ৯, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার

Online Desk ডিসেম্বর 25, 2025
x

ওঙ্কার ডেস্ক: ট্রাকের ধাক্কায় বাসে আগুন ধরে যাওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত নয় জনের। বৃহস্পতিবার কর্নাটকের চিত্রদুর্গ জেলায় এই ঘটনা ঘটেছে। বাসের ভিতর থেকে উদ্ধার হয়েছে চার জনের পোড়া দেহ। কন্টেইনার ট্রাকটি যিনি চালাচ্ছিলেন, সেই চালকেরও মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পর থেকে নিখোঁজ তিন বাস যাত্রী। বিষয়টি নিয়ে আইজিপি (পূর্ব) বিআর রবিকান্তে গৌড়া বলেন, ‘বাস কোম্পানির কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে, চালক এবং সহকারী মিলিয়ে বাসটিতে ৩২ জন ছিলেন। বর্তমানে ২৫ জনকে হাসপাতালে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। বাস থেকে চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকি তিন জনের সঙ্গে এখনও যোগাযোগ করা যায়নি।’ তিনি আরও বলেন, ‘চার যাত্রী এবং ট্রাক চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাঁচটি মৃতদেহই সম্পূর্ণ পুড়ে গেছে। মৃতদেহগুলির ডিএনএ পরীক্ষার জন্য এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’

সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া নিহত এবং আহতদের জন্য আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন। তিনি লিখেছেন, ‘চিত্রদুর্গায় মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আহতদের ৫০,০০০ টাকা করে দেওয়া হবে।’ তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন। কর্নাটকের প্রশাসনিক প্রধান লিখেছেন, ‘আমি আধিকারিকদের কাছ থেকে ঘটনা সম্পর্কে জেনেছি এবং ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব রকমের সহায়তার নির্দেশ দিয়েছি। দুর্ঘটনার কারণ জানতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টির তদন্ত করা হবে। আমি আবারও আহতদের দ্রুত আরোগ্য এবং মৃতদের আত্মার শান্তি কামনা করছি।’

Post Views: 262

Continue Reading

Previous: অন্যরকম ক্রিসমাস, ফুটপাতবাসীদের পাশে সাংবাদিক পায়েল
Next: অঙ্কিতা মল্লিক হচ্ছেন দেবের আগামী ছবির নায়িকা, কোন ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে?

সম্পর্কিত গল্প

PM.jpg

‘মন কি বাত’-এ ভারতীয় যুবসমাজ ও ‘নারী শক্তি’-র প্রশংসা মোদীর, তুলে ধরলেন সাম্প্রতিক ক্রীড়া সাফল্যের দৃষ্টান্ত

Online Desk জুলাই 26, 2026
H2.jpg

ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে হাইড্রোজেন ট্রেন, দুষণমুক্ত রেল পরিবহনের এক ‘নতুন যুগের’ সূচনা

Online Desk জুলাই 26, 2026
mamta-tensed.png

তৃণমূল জামানায় দুর্নীতির বিস্তারিত প্রাকাশ ক্যাগ রিপোর্টে; বিধানসভায় রিপোর্ট পেশ রাজ্য অর্থমন্ত্রীর

Online Desk জুলাই 26, 2026

You may have missed

PM.jpg

‘মন কি বাত’-এ ভারতীয় যুবসমাজ ও ‘নারী শক্তি’-র প্রশংসা মোদীর, তুলে ধরলেন সাম্প্রতিক ক্রীড়া সাফল্যের দৃষ্টান্ত

Online Desk জুলাই 26, 2026
cjp.png

ধর্মতলা পুলিশ-সাংবাদিক নিগ্রহে ধৃত বেড়ে ১৪; দুইদিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Online Desk জুলাই 26, 2026
H2.jpg

ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে হাইড্রোজেন ট্রেন, দুষণমুক্ত রেল পরিবহনের এক ‘নতুন যুগের’ সূচনা

Online Desk জুলাই 26, 2026
mamta-tensed.png

তৃণমূল জামানায় দুর্নীতির বিস্তারিত প্রাকাশ ক্যাগ রিপোর্টে; বিধানসভায় রিপোর্ট পেশ রাজ্য অর্থমন্ত্রীর

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.