Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বহু বছর পর পর্দায় ফিরছেন অরিত্র দত্ত বণিক, কবে কোথায় দেখা যাবে অভিনেতাকে?

বহু বছর পর পর্দায় ফিরছেন অরিত্র দত্ত বণিক, কবে কোথায় দেখা যাবে অভিনেতাকে?

Online Desk জুলাই 12, 2025
jhj.png

ওঙ্কার ডেস্ক: শিশুশিল্পী হিসাবে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন অরিত্র দত্ত বণিক। ডান্স বাংলা ডান্স-এর সঞ্চালনা হোক বা বাংলা ছবি, ছোট থেকেই অরিত্র বরাবরই নজর কেড়েছে সকলের। তবে সেই ছোট্ট অরিত্র এখন ক্যামেরার পিছনেই বেশি কাজ করেন। বেশিরভাগ ক্ষেত্রে দর্শক অরিত্রকে চিনেছেন কৌতুক অভিনেতা হিসাবেই। তবে এবার খবর বলছে পর্দায় ছক ভাঙা চরিত্রে ধরা দিতে চলেছেন অভিনেতা।
অরিত্রর কেরিয়ারে সবকটি চরিত্রই দর্শক মনে জায়গা পেয়েছে। প্রতিটি চরিত্রই যেন দর্শকের মনের কাছাকাছি। তাই পর্দায় অরিত্রর আনাগোনা কমলেও তাঁর অনুরাগী সংখ্যা মোটেই কমেনি অভিনেতার। সমাজমাধ্যমে দারুণ পরিচিত অরিত্র। তাই নেটিজেনরাও তাঁর পর্দায় ফেরার অপেক্ষায় ছিলেন। বহু বছর পর আবারও টলিউডের ক্যামেরার সামনে আসতে চলেছে অরিত্র‌। তবে এবার কোনও ছবি নয়, হইচই-এর আগামী সিরিজে দেখা যেতে পারে অভিনেতাকে। অদিতি রায়ের আগামী সিরিজ ‘অনুসন্ধান’। সেখানে মুখ্য চরিত্রে থাকছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই সিরিজে কারাগারে থাকা এক অন্তঃসত্ত্বা নারীর কাহিনি যেমন থাকবে। অন্যদিকে, পলিটিক্যাল থ্রিলার ঘরানার এই সিরিজের মুখ্য চরিত্রে একেবারে অন্য অবতারে ধরা দিতে চলেছেন শুভশ্রী। এখানেই এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অরিত্রকে।
গল্পের মোড়ে থাকছেন এক ঝাঁক টলি তারকারা। গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সাহেব চট্টোপাধ্যায়, সাগ্নিক চট্টোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত। এছাড়াও থাকছেন সৌম্য বন্দ্যোপাধ্যায়, অরিজিতা মুখোপাধ্যায় ও স্বাগতা মুখোপাধ্যায়কে। এই সিরিজের চিত্রনাট্য লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। ‘অনুসন্ধান’-এর হাত ধরে বহু বছর পর অভিনয়ে দেখা যাবে অরিত্রকে। এই সিরিজের হাত ধরে নতুন করে নিজেকে পর্দায় ফুটিয়ে তুলতে প্রস্তুত অরিত্র। ইতিমধ্যেই চলছে শুটিং শুরুর প্রস্তুতি। পুজোর আগেই হইচই-এ মুক্তি পাবে এই সিরিজ। বরাবরই অদিতি রায়ের পরিচালনায় নারী শক্তির জয়জয়কারের সাক্ষী থেকেছেন দর্শক। এই সিরিজেও যে তারই প্রভাব থাকবে, তা বলাই বাহুল্য।
প্রসঙ্গত, আরও এক নারী প্রধান গল্পে দর্শক দেখতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। এর আগেও হইচই-এর ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ দর্শক দেখেছিলেন অভিনেত্রীকে। এরপর আবারও এক হইচই-এর সিরিজে দেখা যেতে চলেছে তাঁকে। এবার আরও একবার নিজেকে একেবার ছক ভাঙা চরিত্রে তুলে ধরতে প্রস্তুত অভিনেত্রী। জানা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছর পুজোর আগেই দেখা যাবে ‘অনুসন্ধান’।

Post Views: 517

Continue Reading

Previous: আগামী সপ্তাহজুড়ে ভারী বৃষ্টির পুর্বাভাস জানালো আবহাওয়া দফতর, উঃ থেকে দঃবঙ্গ ভিজবে সব জেলা
Next: রাতে শহরের নিরাপত্তা খতিয়ে দেখতে পথে নামল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.