Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • রাতে শহরের নিরাপত্তা খতিয়ে দেখতে পথে নামল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ

রাতে শহরের নিরাপত্তা খতিয়ে দেখতে পথে নামল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ

Online Desk জুলাই 12, 2025
hgfhjgfj.png

অরূপ পোদ্দার, শিলিগুড়ি : শিলিগুড়ি শহর জুড়ে ক্রমশ বেড়েই চলেছে চুরি ছিনতাই এর পাশাপাশি শ্লীলতাহানির মতো ঘটনা। ইতিমধ্যেই শিলিগুড়ি শহরে বেশ কয়েকটি বড় বড় ঘটনা ঘটে গিয়েছে বলে খবর। এবার শহরের মানুষের সেই চিন্তা কমাতে পথে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।
শুক্রবার রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ দল শহরের রাজপথ পরিক্রমা করেছে বলে খবর। এই বিশেষ দলে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এছাড়াও বিভিন্ন থানার পুলিশ এই পেট্রোলিন টিমের সাথে অংশ নিয়েছিল বলে জানা গেছে। সূত্রের খবর, শিলিগুড়ি শহরের এই বিশেষ টিম বিভিন্ন শপিং মল থেকে শুরু করে রাজপথের বিভিন্ন এলাকায় পরিক্রমা করেছেন। শহরের বিভিন্ন জায়গায় তল্লাশে চালিয়েছে। মনে করা হচ্ছে শহরে পর পর যে ধরনের ঘটনা ঘটেছে তাতে মানুষের মনে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। তুই আতঙ্ক মানুষের মন থেকে দূর করতে পুলিশের এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।
উল্লেখ্য এই প্রসঙ্গে পুলিশের পক্ষ থেকে এসডিপি পূর্ণিমা শেরবা বলেছেন, প্রতিনিয়ত শহরের মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এই কাজ করে চলেছে। বিশেষ করে মহিলাদের নিরাপত্তা বাড়াতে ইতিমধ্যেই শহরের দুটি উইনার্স টিম কাজ করা শুরু করে দিয়েছে। নারীদের নিরাপত্তা সুরক্ষিত করার জন্য শহরের বিভিন্ন এলাকায় পেট্রোলিন করছে তারা।
এর পাশাপাশি তিনি আরো জানিয়েছেন শহরে যে সমস্ত চুরির ঘটনা ঘটেছে বা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ইতিমধ্যেই সেই সব ঘটনার সাথে যুক্ত অনেককেই গ্রেফতার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পুলিশ পুলিশের কাজ করছে প্রতিনিয়ত মানুষের নিরাপত্তার জন্য পুলিশ পথে রয়েছে। এ ধরনের পেট্রোলিন প্রতিনিয়ত চলবে বলেও জানিয়েছেন তিনি।

Post Views: 222

Continue Reading

Previous: বহু বছর পর পর্দায় ফিরছেন অরিত্র দত্ত বণিক, কবে কোথায় দেখা যাবে অভিনেতাকে?
Next: ভিন্নধর্মে বিয়ে করায় আদরের কন্যার কুশপুতুল দাহ করল পরিবার

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.