Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভিন্নধর্মে বিয়ে করায় আদরের কন্যার কুশপুতুল দাহ করল পরিবার

ভিন্নধর্মে বিয়ে করায় আদরের কন্যার কুশপুতুল দাহ করল পরিবার

Online Desk জুলাই 12, 2025
fake-dead.png

উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : ভিন্ন ধর্মে বিয়ে এই অপরাধে বাবা নিজের একমাত্র মেয়ের কুশপুতুল বানিয়ে শ্মশানে নিয়ে দাহ করলো। এই অদ্ভুত দৃশ্যটি দেখা গেল রায়গঞ্জ লোকের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের গন্ডারমোড় সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকায়।
ভিন্নধর্মী যুবককে ভালোবেসে বিয়ে করার অপরাধে কার্যত একমাত্র মেয়েকে সম্পর্কচ্যুত করেছে পরিবার। ডাঙ্গাপাড়ার এই মধ্যবিত্ত পরিবারে মেয়ে জীবিত থাকা সত্ত্বেও মেয়েকে মৃত বলে ঘোষণা করে শ্মশানে নিয়ে কুশপুতুল দাহ করা হয়েছে, শুধু তাই নয় পরিবারের তরফ থেকে জানানো হয়েছে রবিবার মেয়ের শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সূত্রের খবর, মেয়ের নাম নেহা দি বয়স ২৬। পরিবার সূত্রে খবর, বহুবার মেয়েকে বোঝানো সত্ত্বেও পরিবারের অমতে একটি ভিন্ন ধর্মী যুবককে বিয়ে করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য এই প্রসঙ্গে মেয়ের বাবা নারায়ণ দে জানিয়েছেন,”আমরা মেয়েকে চোখের মণির মতো করে বড় করেছিলাম। সমাজের নিয়ম ভেঙে সে যেভাবে ভিন্নধর্মে বিয়ে করল, তাতে আমরা দুঃখ পেয়েছি, অপমানিতও হয়েছি। আজ থেকে ও আমাদের আর নেই। তাই আমাদের কাছে ওর ‘অন্ত্যেষ্টি’ সম্পন্ন হলো।”
ইতিমধ্যেই এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যদিও এখনো পর্যন্ত কেউ কেউ এই ঘটনায় পরিবারকে পুরোপুরি সমর্থন করছেন আবার কেউ কেউ বলছেন এটা এক অন্ধ রক্ষণশীলতার করুন নিদর্শন।

Post Views: 96

Continue Reading

Previous: রাতে শহরের নিরাপত্তা খতিয়ে দেখতে পথে নামল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ
Next: জাতীয় সড়কে লরি- গাড়ির সংঘর্ষ ,মৃত ৪

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.