Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রেক্ষাগৃহে বাংলা ছবির প্রাধান্য বাড়াতে দ্বিতীয় বৈঠকে টলিপাড়ার একাংশ, কারা উপস্থিত থাকেবন বৈঠকে?

প্রেক্ষাগৃহে বাংলা ছবির প্রাধান্য বাড়াতে দ্বিতীয় বৈঠকে টলিপাড়ার একাংশ, কারা উপস্থিত থাকেবন বৈঠকে?

Online Desk আগস্ট 13, 2025
khjk.png

ওঙ্কার ডেস্ক: হিন্দি ছবির শো থাকায় ভালো বক্স অফিস কালেকশন থাকার পরও প্রাইম টাইম থেকে বাংলা সিনেমার শো সরিয়ে দেওয়ার চল বহুদিনের। সেকারণে বহু ভালো বাংলা ছবিকেও এই নিয়ে আপোস করতে হয়েছে। দীর্ঘদিন ধরেই চলে আসছে এই ঘটনা। বলিউডের ছবির পাশাপাশি রয়েছে মেগাবাজেটের দক্ষিণী ছবিও। সব কিছু মিলিয়ে বাংলার বুকে হল পায়না বাংলা ছবিইই। এবার এই নিয়ে এক গুরুতর বৈঠকে বসেছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে টলিপাড়ার তাবড় প্রযোজক, পরিচালক ও অভিনেতার। ছিলেন দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, প্রযোজক শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং রানে, রানা সরকার প্রমুখ।
সাম্প্রতিককালে হওয়া সেই বৈঠকে বাংলা ছবি বাঁচানোর জন্য বড়সড় পদক্ষেপও করা হয়। যার ফল ছিল আশামূলক। ওই বৈঠকের পর বুধবার ফের এই বিষয়ে নন্দনে দুপুর দু’টোয় ডাকা হয়েছে বৈঠক। যেখানে আগেরদিনের মতোই উপস্থিত থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যাায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব-সহ বিশিষ্ট প্রযোজক, পরিচালক ও ডিসট্রিবিউটরা। ওয়েস্ট বেঙ্গল ফিল্ম অ্যা কাডেমির চেয়ারম্যাহন অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে হবে এই মিটিং। প্রাইম টাইমে বাংলা ছবি যাতে শো পায় সেই সংক্রান্ত আলোচনাই হবে এদিনের বৈঠকে।
মেগাবাজেট হিন্দি সিনেমার কারণে কখনও কখনও ভালো ব্যবসা করা বাংলা ছবিকে হল থেকে উৎখাত করা হয়েছে, আবার কখনও বা ব্যবসার স্বার্থে বাংলা সিনেমার শো কমিয়ে দেওয়া হয়েছে। বর্তমান আবহে বাংলা সিনেমাকে বাঁচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন টলিউডের পরিচালক-প্রযোজকরা। দ্বিতীয় দফার বৈঠকে এদিন ফের কী সিদ্ধান্ত গৃহীত হয় এখন সেটাই দেখার।

Post Views: 224

Continue Reading

Previous: নবান্ন অভিযানে পুলিশকে আক্রমণ, গ্রেফতার এক যুবক
Next: সেস আদায়ে বিপুল অর্থ জমা দেয়নি কেন্দ্র, সিএজির রিপোর্টে চাঞ্চল্য

সম্পর্কিত গল্প

suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
suvendu-cm.jpg

রাজ্যে প্রথম গুন্ডাদমন আইন প্রয়োগ করল শুভেন্দু সরকার, ধর্মতলায় বিক্ষোভে গোলমালে চিহ্নিত ৭০, মামলা ৭টি

Online Desk জুলাই 25, 2026
gfrg.png

রাজ্যের আকাশে মেঘের ঘনঘটা, উভয় বঙ্গেই জারি হলুদ সতর্কতা

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.