Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সিনে পাড়ায় দুঃসংবাদ! প্রয়াত জনপ্রিয় অভিনেতা আসরানি

সিনে পাড়ায় দুঃসংবাদ! প্রয়াত জনপ্রিয় অভিনেতা আসরানি

Online Desk অক্টোবর 21, 2025
gjg.png

ওঙ্কার ডেস্ক: উৎসবমুখর দিনে বিনোদুনিয়ায় ফের দুঃসংবাদ! প্রয়াত জনপ্রিয় অভিনেতা আসরানি। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর পরিবারের সদস্য। বলিউড সূত্রে খবর, সোমবার বিকেল চারটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেতা। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪।
জানা গিয়েছে, জুহুর হাসপাতালে দিন কয়েক ধরেই ভর্তি ছিলেন আসরানি। তাঁর আপ্ত সহায়ক জানান, “চিকিৎসকরা বলেছিল, ফুসফুসে জল জমেছে। কিন্তু শেষ রক্ষা আর হল না। আমাদের ছেড়ে চলে গেলেন আসরানি সাহেব। সন্ধেবেলায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে।”
পাঁচ দশকেরও বেশি সময় ধরে সিনেদুনিয়ায় রাজত্ব করা গোবর্ধন আসরানি তাঁর কেরিয়ারে সাড়ে তিনশোটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। রাজস্থানের জয়পুরের ছেলে তিনি। সেখানেই সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়াশোনা করেন তিনি। পরবর্তীতে মুম্বইয়ে পা রাখেন অভিনয়ের টানে। যে প্রতিভার প্রশংসা করতেন বলিউডের পরিচালক-প্রযোজকরাও। মূল চরিত্রে অভিনয়ে প্রশংসা কুড়নোর পাশাপাশি পার্শ্বচরিত্রেও বাজিমাত করেছিলেন আসরানি। বিশেষ করে তাঁর ‘কমিক টাইমিং’ অভিনয় শিক্ষার্থীদের জন্য ব্যকরণ-সম। কৌতুক অভিনেতা হিসেবে একাধিক ‘সিনেমার মেরুদণ্ড’ হয়ে উঠেছিলেন তিনি।
সত্তরের দশকের বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা হয়ে ওঠেন তিনি। ‘মেরে আপনে’, ‘কোশিস’, ‘বাওয়ারচি’, ‘পরিচয়’, ‘অভিমান’, ‘চুপকে চুপকে’ ‘ছোটি সি বাত’, ‘রাফু চক্কর’-এর মতো আইকনিক সিনেমায় অভিনয় করে দর্শকের মন জয় করেন আসরানি। সম্প্রতি তাঁকে বলিউডের অভিনেত্রী কাজলের সঙ্গে ট্রায়াল সিজন২’তে দেখা গিয়েছিল তাঁকে। পাশাপাশি একাধিক বলিউড ছবিতে কৌতুক অভিনেতা হিসেবে মন জয় করেছেন প্রবীণ অভিনেতা। দীর্ঘ রোগভোগের পর সোমবার বিকেলে চিরতরে ইহজগৎ থেকে বিদায় নিলেন গোবর্ধন আসরানি। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শকবার্তা জানিয়েছেন অভিনেতা অভিনেত্রীরা।

Post Views: 129

Continue Reading

Previous: দিল্লি ঢেকে ধোঁয়ায়, লাল জোনে অধিকাংশ এলাকা! তুলনায় অনেকটা স্বস্তিতে কলকাতা
Next: দেশজুড়ে দীপাবলি উদ্‌যাপনে উচ্ছ্বাস, দিল্লি থেকে কলকাতায় উৎসবের রঙ

সম্পর্কিত গল্প

202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
cjp-sourav-das.jpg

‘প্রতিশ্রুতি রক্ষা করুন’, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য সরকারকে সময় বেঁধে দিল সিজেপি

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.