Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এবার নাট্যকার বাদল সরকারের ভূমিকায় অঞ্জন দত্ত, কী জানালেন অভিনেতা?

এবার নাট্যকার বাদল সরকারের ভূমিকায় অঞ্জন দত্ত, কী জানালেন অভিনেতা?

Online Desk নভেম্বর 26, 2025
iu.png

ওঙ্কার ডেস্ক: আবারও ফিরছে পুরনো জুটি। বড় পর্দায় ‘দেরি হয়ে গেছে’ ছবির মুক্তি আসন্ন। এই ছবির প্রধান চরিত্র অভিনেতা অঞ্জন দত্ত ও মমতা শঙ্কর। এই ছবির প্রচারের জন্যই গোয়া থেকে কলকাতা এসে পৌঁছন অভিনেতা। এবার আরও চমক, শোনা যাচ্ছে তিনি নাকি নাট্যকার বদল সরকারকে নিয়ে এবার কাজ করবেন। তাঁর প্রস্তুতি হিসেবেই এই লুক। আগামী পয়লা ডিসেম্বর থেকে শুরু হবে সিনেমার শুট। ছবির নাম দিয়েছেন, ‘সারা দিন সারা রাত্তির।’
এ প্রসঙ্গে অঞ্জন দত্ত বললেন, নাট্যকার বদল সরকারের জন্মশতবর্ষ এই বছর। আর আমার প্রথম গুরু হলেন বাদল সরকার। মৃণাল সেনের আগে বাদল সরকারের সঙ্গে আমার পরিচয়। আসলে আমি অভিনয় শিখতে চেয়েছিলাম। বাবা আমাকে এফটিআইতে পাঠাবে না। বলেলেন, চাইলে ওকালতি পড়তে পারো। তবে অভিনয় নিয়ে কোনও আগ্রহ নেই। তখন আমি খোঁজ পেয়েছিলাম এই বদল সরকার অভিনয়ের ক্লাস নেয়। বন্ধুর থেকে খবর পেয়ে পৌঁছে যাই, বলি আমি অভিনয় শিখব। উনি অবশ্য আমাকে দেখে ভেবেছিলেন পাকা একটি ছেলে, আমাকে বলেছিলেন, সারা দিনে শহর ঘুরে আমাকে খুঁজে পেলে উনি আমাকে অভিনয় শেখাবেন। অবশেষে ওকে ভাগ্যের জোড়ে খুঁজে পেলাম, ওকে খুঁজতে গিয়ে সারা কলকাতা ঘুরে ফেলেছি, শহরটা যে কত ইন্টারেস্টিং বুঝতে পেরেছি। আমার যখন উনিশ বছর বয়স তখন বাদলদা ছিলেন আমার প্রথম অভিনয়ের গুরু। তাই আমার মনে হয়েছে ওকে নিয়ে কাজ করতেই হবে, এটাই আমার শ্রদ্ধাঞ্জলি হবে। ছবিতে আমি বাদল সরকারের চরিত্রে অভিনয় করছি, তাই চুল দাড়ি কাটছি না।”
উল্লেখ্য, বাদল সরকার সম্পর্কে অনেক অজানা কথা উঠে আসবে এই ছবিতে। অভিনেতা পরিচালক অঞ্জন দত্তের চোখে বড় পর্দায় দেখা যাবে বাদল সরকারের জীবন।

Post Views: 91

Continue Reading

Previous: ‘অরুণাচল ভারতের অংশ, এই তথ্য বদলাবে না’, সাংহাই বিমানবন্দরে তরুণী নিগ্রহে বেজিংকে কড়া বার্তা নয়াদিল্লির
Next: সাক্ষাৎকারের পারিবারিক আর্জি মানছে না পুলিশ ! ইমরান কি জেলে খুন ?

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.