Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘অরুণাচল ভারতের অংশ, এই তথ্য বদলাবে না’, সাংহাই বিমানবন্দরে তরুণী নিগ্রহে বেজিংকে কড়া বার্তা নয়াদিল্লির

‘অরুণাচল ভারতের অংশ, এই তথ্য বদলাবে না’, সাংহাই বিমানবন্দরে তরুণী নিগ্রহে বেজিংকে কড়া বার্তা নয়াদিল্লির

Online Desk নভেম্বর 26, 2025
india-china-1.jpg

ওঙ্কার ডেস্ক: চিনের সাংহাই বিমানবন্দরে অরুণাচল প্রদেশের ভারতীয় তরুণীকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। পাসপোর্টে জন্মস্থান হিসাবে অরুণাচল প্রদেশ লেখা থাকায় চিনা কর্তৃপক্ষ দাবি করে, ওই পাসপোর্ট বৈধ নয়। তরুণীকে হেনস্থা করার পাশাপাশি চিন আরও দাবি করে, অরুণাচল প্রদেশ তাদের দেশের অংশ বলে। এই ঘটনায় এ বার কড়া প্রতিক্রিয়া দিল ভারত। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ‘অরুণাচল প্রদেশ ভারতের অভিন্ন ও অবিচ্ছেদ্য অংশ। এটা চিরন্তন সত্য। তাই বেজিং যতই চেষ্টা করুক না কেন এই তথ্য কখনও বদলাবে না।’

রিপোর্ট অনুসারে, ঘটনার সূত্রপাত গত শুক্রবার। অরুণাচলের বাসিন্দা ভারতীয় তরুণী পেমা ওয়াংজাম থংডোক বর্তমানে ব্রিটেনের বাসিন্দা। শুক্রবার তিনি লন্ডন থেকে জাপানগামী বিমানে উঠেছিলেন। সেই যাত্রা পথে তিন ঘণ্টার জন্য সাংহাইয়ের পুদং এয়ারপোর্টে থামে তাঁর বিমান। বিমানবন্দরে নামার পর চিনের অভিবাসন দফতরের আধিকারিকরা পেমাকে বলা হয় তাঁর পাসপোর্টে জন্মস্থান হিসাবে অরুণাচল প্রদেশ লেখা রয়েছে। আর সে কারণেই এই ভারতীয় পাসপোর্ট অবৈধ। বেজিং এর আধিকারিকরা যুক্তি দেন, অরুণাচল প্রদেশ চিনের অংশ। বিমানবন্দরে হেনস্থার মুখোমুখি হয়ে সাংহাইয়ের ভারতীয় কনসুলেটের সঙ্গে যোগাযোগ করেন পেমা। শেষে কোনও ভাবে তিনি দেশে ফিরতে পারেন।

সাংহাই থেকে ফিরে নিজের হেনস্থার কথা তিনি লেখেন প্রধানমন্ত্রীকে। তিনি অনুরোধ করেন, বিষয়টি নিয়ে চিনের কাছে জবাব তলব করুক ভারত। যদিও চিনের তরফে হেনস্থার অভিযোগ অস্বীকার করা হয়। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং বলেন, ‘সাংহাই বিমানবন্দরে এক ভারতীয় তরুণীকে জিজ্ঞাসাবাদ করা হয়। গোটা প্রক্রিয়াটি আইন মেনেই করা হয়েছে। তবে ওই তরুণীর স্বার্থ সুরক্ষিত রাখা হয়েছে।’ ওই চিনা আধিকারিক আরও বলেন, ‘অরুণাচল প্রদেশ চিনের ভূখণ্ড। ভারত অবৈধভাবে ওই অঞ্চল দখল করে রেখেছে। চিন কোনওদিনই স্বীকৃতি দেয়নি।’

Post Views: 200

Continue Reading

Previous: “দেশের গণতন্ত্র – ধর্ম নিরপেক্ষতা বিপন্ন”: মুখ্যমন্ত্রী
Next: এবার নাট্যকার বাদল সরকারের ভূমিকায় অঞ্জন দত্ত, কী জানালেন অভিনেতা?

সম্পর্কিত গল্প

20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026

You may have missed

20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.