Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ফের আসছে ‘বিগ বস’? কারা যোগ দিতে চলেছেন এবারের ‘বিগ বস’এ?

ফের আসছে ‘বিগ বস’? কারা যোগ দিতে চলেছেন এবারের ‘বিগ বস’এ?

Online Desk জুলাই 22, 2025
hgfh.png

ওঙ্কার ডেস্ক: টেলিভিশনের ভীষণভাবে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’, যা পর্দায় আসার অপেক্ষায় থাকেন দর্শক। ইতিমধ্যেই হিন্দিতে টেলিভিশনের পর্দায় বিগ বস সিজন ১৩’ শুরু হওয়ার কথা প্রকাশ্যে এসেছে। এই শোয়ের জন্য মুখিয়ে রয়েছেন সকলে। তার মাঝেই এবার নতুন গুঞ্জন, টেলিভিশনের পর্দায় ‘বাংলা বিগ বস’ ফিরছে নতুন চমকের সাথে। আর এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই টলিপাড়ার অন্দরে শুরু হয়েছে নানা জল্পনা।
২০১৩ সালে হিন্দি টেলিভিশনে ‘বিগ বস’এর জনপ্রিয়তা পাওয়ার পর বাংলাতেও তা শুরু হয়। দু’টি সিজনও হয়েছিল এই শোয়ের। যা সঞ্চালনা করেছিলেন মিঠুন চক্রবর্তী ও সুপারস্টার জিৎ। তবে দু’টি সিজনের পরেই ওই শো বন্ধ হয়ে যায়। এবার শোনা যাচ্ছে সেই শোই নাকি ফিরছে নতুন আঙ্গিকে। একইসঙ্গে এও শোনা গিয়েছে যে ‘দাদাগিরি’র পাশাপাশি এবার সঞ্চালকের ভূমিকায় নাকি থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
শোনা যাচ্ছে, এবার নাকি এই শোয়ে অংশ নিতে চলেছেন, তৃণা সাহা, নীল ভট্টাচার্য, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় প্রমুখের নাম। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত কেউই কোনও মতামত জানাননি। বাংলা ও হিন্দিতে বিগ বস শো শুরু হলেও তার সম্প্রচার একই সময়ে শুরু হবে না। গুঞ্জন স্যতি হলে ‘দাদাগিরি’র সিজন চলাকালীন একই সময়ে ‘বিগ বস’ শুরু হবে না, কারণ সঞ্চালনায় থাকতে পারেন সকলের ‘দাদা’। আর সেক্ষেত্রে তাঁর পারিশ্রমিকও সলমন খানের সমতুল হবে বলেই ধারণা করছেন অনেকে।

Post Views: 228

Continue Reading

Previous: মস্তিষ্কের রক্তপ্রবাহের সমস্যায় রাকেশ রোশন! কেমন আছে পরিচালক
Next: রাজনৈতিক লড়াইয়ে ইডিকে ব্যবহার করা হচ্ছে কেন? প্রশ্ন সুপ্রিম কোর্টের

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.