Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মস্তিষ্কের রক্তপ্রবাহের সমস্যায় রাকেশ রোশন! কেমন আছে পরিচালক

মস্তিষ্কের রক্তপ্রবাহের সমস্যায় রাকেশ রোশন! কেমন আছে পরিচালক

Online Desk জুলাই 22, 2025
ugk.png

ওঙ্কার ডেস্ক: গত ১৬ জুলাই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল পরিচালক রাকেশ রোশনকে। মেয়ে সুনয়না জানিয়েছিলেন, তাঁর বাবার ঘাড়ে অ্যাঞ্জিয়োপ্লাস্টি হয়েছে। প্রাথমিক পর্যায়ে তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। জানা গেছে এখন অনেকটা সুস্থ তিনি। তাই সাধারণ বিভাগে স্থানান্তর করা হয়েছে। বাবাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বলি অভিনেতা হৃতিক।
একটু সুস্থ হতেই জানালেন পরিচালক ৭৫-এ পা দিয়েও রীতিমতো শরীরচর্চা করেন। দিনে সাত রকমের ব্যায়াম করেন তিনি। শারীরিক পরীক্ষায় দেখা গিয়েছে, তাঁর মস্তিষ্কের প্রায় ৭৫ শতাংশ ধমনীতেই রক্তপ্রবাহের সমস্যা রয়েছে। দেরী হলে বড় ক্ষতি হতে পারত বলে জানিয়েছেন চিকিৎসকেরা। যদিও এখন তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

প্রসঙ্গত, তার পর ইনস্টাগ্রামে তিনি নিজেই লিখেছেন, “কোনও উপসর্গ ছিল না। আচমকাই জানতে পারি আমার ক্যারোটিড ধমনী দু’টিতে ঠিক মতো রক্ত প্রবাহিত হচ্ছে না, মস্তিষ্কের প্রায় ৭৫ শতাংশের বেশি অংশে ব্লকেজ। এটি বড় বিপদ দেকে আনতে পারত। আমি বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি হয়েছি এবং প্রতিরোধমূলক প্রয়োজনীয় পদক্ষেপ করেছি।” অনুরাগীদের আশ্বস্ত করে তিনি জানান, এখন বাড়িতে ফিরেছেন তিনি, সুস্থ হয়ে উঠছেন। আরও লিখেছেন, “খুব শীঘ্রই আমার ওয়ার্কআউটে ফিরে আসতে পারব আশা করছি। আশা করি, আমার অভিজ্ঞতা থেকে অন্যরাও স্বাস্থ্যসচেতন হবেন।” পরামর্শ দিয়ে তিনি জানিয়েছেন, ৪৫-৫০ বছরের বেশি বয়সী প্রত্যেকের জন্য নিজের শরীর সম্পর্কে সচেতন হওয়া উচিত।

Post Views: 259

Continue Reading

Previous: ওড়িশায় হকি খেলোয়াড় নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণ, গ্রেফতার কোচ ও দুই সহযোগী
Next: ফের আসছে ‘বিগ বস’? কারা যোগ দিতে চলেছেন এবারের ‘বিগ বস’এ?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.