Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ওড়িশায় হকি খেলোয়াড় নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণ, গ্রেফতার কোচ ও দুই সহযোগী

ওড়িশায় হকি খেলোয়াড় নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণ, গ্রেফতার কোচ ও দুই সহযোগী

Online Desk জুলাই 22, 2025
sexual-harasment.jpg

ওঙ্কার ডেস্ক: ওড়িশায় এক নাবালিকা হকি খেলোয়াড়কে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে জাজপুর জেলায়। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে হকি কোচ এবং তাঁর দুই সঙ্গীকে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত হকি কোচ সার্থক এবং তার দুই সঙ্গী সন্দীপ ও সাগর ১৭ বছর বয়সী ওই কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় গত ৩ জুলাই। অপহরণ করে একটি লজে নিয়ে যাওয়ার পর তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত হকি কোচ সার্থক এবং তার দুই বন্ধু সন্দীপ ও সাগর ৩ জুলাই পরিকল্পনা করে নাবালিকাকে অপহরণ করে। অভিযুক্তরা তাকে ভয় দেখায় এবং প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে গণধর্ষণ করে। তাকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, কাউকে যাতে না জানানো হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা করা হয়েছে। কোচ হিসেবে সার্থক নির্যাতিতা নাবালিকার পরিচিত ছিল।

উল্লেখ্য, সম্প্রতি ওড়িশার বালেশ্বরে এক কলেজের বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনে এক ছাত্রী। নির্যাতিতা গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে কলেজেই। ছাত্রীর দেহের ৯৫ শতাংশ পুড়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সেই ঘটনায় কলেজের প্রিন্সিপালকে সাসপেন্ড করার পাশাপাশি অভিযুক্ত অধ্যাপককেও গ্রেফতার করা হয়। গোটা ঘটনার তদন্তের জন্য এক বিশেষ দল গঠন করাও হয়। তার রেশ কাটতে না কাটতে এবার নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ সামনে এল।

Post Views: 205

Continue Reading

Previous: তৃণমূলীদের আটক হবার,সতর্কতা দিলীপের !
Next: মস্তিষ্কের রক্তপ্রবাহের সমস্যায় রাকেশ রোশন! কেমন আছে পরিচালক

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.