Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জল্পনা তুঙ্গে! বিগ বস’এ যোগ দিতে চলেছেন পহলগামের জঙ্গি হামলায় নিহতের স্ত্রী?

জল্পনা তুঙ্গে! বিগ বস’এ যোগ দিতে চলেছেন পহলগামের জঙ্গি হামলায় নিহতের স্ত্রী?

Online Desk আগস্ট 10, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: আর মাত্র কয়েকদিন বিগ বস সিজন ১৯ শুরু হতে আর বেশি দেরি নেই। জানা গিয়েছে, আগামী ২৪ অগস্ট প্রিমিয়ার হওয়ার কথা এই জনপ্রিয় রিয়েলিটি শো’র। প্রতিযোগীদের নাম নিয়ে চলছে জোর জল্পনা। আলোচনায় এবার নতুন নাম হিমাংশি নারওয়াল। তিনি পহলগামের জঙ্গি হামলায় নিহত নৌসেনা কর্মকর্তা বিনয় নারওয়ালের স্ত্রী এবং বিগবস OTT 2–এর বিজেতা এলভিশ যাদবের কলেজের সহপাঠী।
একাধিক রিপোর্ট অনুযায়ী, নির্মাতারা হিমাংশিকে শো’তে আনার কথা ভাবছেন। সূত্রের বক্তব্য, “নির্মাতারা এমন কিছু মানুষ চাইছেন যাদের সঙ্গে দর্শক তাৎক্ষণিকভাবে সংযোগ অনুভব করবে। সেই কারণেই হিমাংশি নারওয়ালের যোগদান নিয়ে বিবেচনা করা হচ্ছে। তবে এখনও নিশ্চিত কিছু নয়।” যদিও হিমাংশি তরফে এখনও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রস্তাব পেলেও তিনি রাজি হবেন কিনা সেটাও ভেবে দেখার বিষয়।
কাশ্মীরের পহেলগামে ২২ এপ্রিল, ২০২৫’এ জঙ্গি হামলায় নিহত হন এই নৌসেনা কর্মকর্তা। তখন দম্পতি ছিলেন হানিমুনে। স্বামীর মৃতদেহের পাশে কান্নায় ভেঙে পড়া হিমাংশির ছবি মূহুর্তের মধ্যে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এলভিশ যাদব পরে এক ভ্লগে জানান, হিমাংশি তাঁর কলেজের সহপাঠী ছিলেন। তিনি বলেন, “আমি ২০১৮–তে কলেজ শেষ করি। তখন থেকেই আর যোগাযোগ হয়নি। নম্বর ছিল, কিন্তু এমন পরিস্থিতিতে ফোন করা সম্ভব নয়।”
হিমাংশি অংশ নেবেন কি না তা এখনও ধোঁয়াশা। তবে শো–তে যোগ দেওয়ার জন্য যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন শৈলেশ লোধা, গুরুচরণ সিং, মুনমুন দত্ত, লতা সাবেরওয়াল, ফয়সাল শেখ, জন্নত জুবের, পুরভ ঝা, অপরূপা মুখিজার সঙ্গে রয়েছে আরও অনেকে।

Post Views: 271

Continue Reading

Previous: পিতৃত্বের সংজ্ঞা কি বদলে দিচ্ছে আদালত? সন্তানের স্বার্থে সত্যকে আড়াল
Next: ইরাকে জল শোধনাগার থেকে ক্লোরিন গ্যাস লিক করে অসুস্থ ৬০০ জনেরও বেশি তীর্থযাত্রী

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.