Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইরাকে জল শোধনাগার থেকে ক্লোরিন গ্যাস লিক করে অসুস্থ ৬০০ জনেরও বেশি তীর্থযাত্রী

ইরাকে জল শোধনাগার থেকে ক্লোরিন গ্যাস লিক করে অসুস্থ ৬০০ জনেরও বেশি তীর্থযাত্রী

Online Desk আগস্ট 10, 2025
arbaeen.jpg

ওঙ্কার ডেস্ক: তীর্থযাত্রায় সামিল হয়ে অসুস্থ ৬০০ জনের বেশি। ইরাকের পবিত্র শহর কারবালা যাওয়ার পথে জল শোধনাগার থেকে ক্লোরিন গ্যাস লিকের ফলে শ্বাসকষ্ট শুরু হয় তীর্থযাত্রীদের। অসুস্থ হয়ে পড়ায় সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর সুস্থ হওয়ায় সবাইকে ছেড়ে দেওয়া হয়।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইরাকের কেন্দ্রস্থলে এবং দক্ষিণে অবস্থিত দুটি শিয়া পবিত্র শহর নাজাফ এবং কারবালার মধ্যবর্তী পথে শনিবার রাতে এই ঘটনা ঘটেছে। চলতি বছরে, কয়েক লক্ষ শিয়া মুসলিম তীর্থযাত্রী কারবালায় যাবেন বলে আশা করা হচ্ছে। যেখানে ইমাম হুসেন এবং তাঁর ভাই আব্বাসের মাজার রয়েছে। সেখানে শিয়া মুসলিমরা নবী মুহাম্মদের দৌহিত্র হুসেনের মৃত্যুকে স্মরণ করে আরবাইন অর্থাৎ ৪০ দিনের শোককাল উদযাপন করবেন। একটি বিবৃতিতে, ইরাকের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘কারবালায় ক্লোরিন গ্যাস লিকেজ হওয়ার পর ৬২১ টি শ্বাসকষ্টজনিত সমস্যা রেকর্ড করা হয়েছে।’

বিবৃতিতে বলা হয়েছে, ‘সবাই প্রয়োজনীয় চিকিৎসা পেয়েছেন এবং সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।’ তীর্থযাত্রীদের সুরক্ষার দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ‘কারবালা-নাজাফ সড়কের একটি জল শোধনাগার থেকে ক্লোরিন লিকেজ’-এর কারণে এই ঘটনা ঘটেছে। কয়েক দশক ধরে চলা সংঘাত এবং দুর্নীতির কারণে ইরাকের বেশিরভাগ অবকাঠামো জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এর আগে গত জুলাই মাসে, পূর্বাঞ্চলীয় শহর কুতের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬০ জনেরও বেশি লোক নিহত হন। মৃতদের মধ্যে অনেকেই শৌচাগারে শ্বাসরোধ হয়ে মারা গেছেন।

Post Views: 225

Continue Reading

Previous: জল্পনা তুঙ্গে! বিগ বস’এ যোগ দিতে চলেছেন পহলগামের জঙ্গি হামলায় নিহতের স্ত্রী?
Next: সিবিএসই বোর্ডের ক্লাস নাইনের পড়ুয়ারা পারবে বই দেখে পরীক্ষা দিতে, অভিনব নিয়ম !

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.