Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সিবিএসই বোর্ডের ক্লাস নাইনের পড়ুয়ারা পারবে বই দেখে পরীক্ষা দিতে, অভিনব নিয়ম !

সিবিএসই বোর্ডের ক্লাস নাইনের পড়ুয়ারা পারবে বই দেখে পরীক্ষা দিতে, অভিনব নিয়ম !

Online Desk আগস্ট 10, 2025
cbse.jpg

ওঙ্কার ডেস্ক : সিবিএসই বোর্ডের নবম শ্রেণির পড়ুয়ারা আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বই দেখেই পারবে পরীক্ষা দিতে। ইতিমধ্যে এই প্রস্তাবকে সমর্থন করেছেন শিক্ষকরা। সম্প্রতি এক পাইলট স্টাডিতে শিক্ষকদের সমর্থন মেলার পর বোর্ডের সর্বোচ্চ নীতি নির্ধারণ সংস্থা এই সিদ্ধান্ত নিয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ভাষা, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান – বিষয়গুলির পরীক্ষাতে বই দেখে লিখতে পারবে পড়ুয়ারা। জাতীয় শিক্ষানীতি ২০২০- এর ভিত্তিতে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন ২০২৩-এর সঙ্গে সামঞ্জস্য রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে অনেকে এই পদ্ধতির বিরোধিতাও করছেন। তাদের উদ্দেশে এনসিএফএসই জানিয়েছে, ওপেন-বুক বা বই দেখে পরীক্ষা পদ্ধতিতে পড়ুয়ারা উত্তর লেখার সময় বইয়ের রেফারেন্স ব্যবহার করতে পারবে। কেবল মুখস্থ না করে তথ্য সঠিক জায়গায় ব্যবহার করতে পারার ক্ষমতা যাতে পড়ুয়ারা লাভ করতে পারে সেই জন্য এমন সিদ্ধান্ত। পাশাপাশি বিভিন্ন প্রেক্ষাপটে উত্তরের প্রয়োগ এবং বিশ্লেষণী দক্ষতা যাচাই করাও উদ্দেশ্য।

উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বর মাসে সিবিএসই নবম থেকে দ্বাদশ শ্রেণিতে বই দেখে পরীক্ষা দেওয়ার পাইলট প্রকল্প শুরু করেছিল। যার ফলাফল প্রকাশিত হয় গত বছর ফেব্রুয়ারিতে। রিপোর্টে প্রকাশ পড়ুয়াদের প্রাপ্ত নম্বর ১২% থেকে বেড়ে হয়েছে ৪৭%। তবে এখনও বেশ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। তবে বই দেখে পরীক্ষা দেওয়ার পদ্ধতি সিবিএসই বোর্ডের ক্ষেত্রে একেবারে প্রথম নয়। ২০১৪ সালে বই দেখে পরীক্ষা দেওয়ার নিয়ম চালু করেছিল নবম ও একাদশ শ্রেণির কিছু বিষয়ে। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে এই পদ্ধতি বন্ধ করে দেওয়া হয়।

Post Views: 1,033

Continue Reading

Previous: ইরাকে জল শোধনাগার থেকে ক্লোরিন গ্যাস লিক করে অসুস্থ ৬০০ জনেরও বেশি তীর্থযাত্রী
Next: পাঁচ লক্ষের প্রতিশ্রুতিতে পাঁচ হাজার হাতে, ক্ষোভে ফুঁসছে উত্তরকাশী

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.