Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • জুতো পরে নেতাজির মূর্তিতে মালা, স্থানীয়দের আক্রমণের শিকার হলেন বিশ্বনাথ

জুতো পরে নেতাজির মূর্তিতে মালা, স্থানীয়দের আক্রমণের শিকার হলেন বিশ্বনাথ

Online Desk জানুয়ারি 28, 2025
zrfdg.png

ওঙ্কার ডেস্কঃ শনিবার পশ্চিম মেদিনীপুরের একটি অনুষ্ঠানে গিয়ে স্থানীয়দের হাতে আক্রান্ত হলেন অভিনেতা বিশ্বনাথ বসু। গাড়ি ধাওয়া করে ভাঙচুরের অভিযোগ উঠল ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন অভিনেতা।
বেলদার নেতাজি তরুণ সঙ্ঘ ক্লাবের ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে যান অভিনেতা। সেখানে তাঁকে নেতাজির মূর্তিতে মালা পরানোর কথা বলা হয়েছিল, কিন্তু ভুলবশত জুতো পরেই মূর্তিতে মালা দিতে যান বিশ্বনাথ। পরে এই ভুলের জন্য অবশ্য ক্ষমা চেয়েছেন অভিনেতা।
প্রায় দেড় ঘণ্টা চলা অনুষ্ঠানে কোনও সমস্যা তৈরি হয়নি। তিনি মঞ্চে উঠে নেতাজির স্মরণে কিছু কথাও বলেন, নেতাজির উদ্দেশে শ্রদ্ধাও জানিয়েছেন তিনি। কিন্তু মঞ্চ থেকে নামতেই ক্লাবের সদস্য ও কিছু লোকজন এসে অভিনেতাকে ফের জুতো খুলে মালা দিতে বলেন। তখন অভিনেতা তাঁদের জানান ইতিমধ্যেই তাঁর ভুল স্বীকার করে নিয়েছেন। এর পরেই তারা চড়াও হন অভিনেতার উপর। বিশ্বনাথ এই বিষয়ে জানান, তাঁর ড্রাইভার ও দেহরক্ষীর গায়েও হাত তোলা হয়। তারপরেই বাধ্য হয়ে গাড়ি নিয়ে চলে আসার চেষ্টা করেন তিনি। তখনই অভিনেতার গাড়ি ধাওয়া করে ভাঙচুর করা হয়।
অন্যদিকে ক্লাবের সহ-সম্পাদক জানান, বিশ্বনাথ নিজেই বলেছিলেন অনুষ্ঠান শেষে আবার মালা পরাবেন। কিন্তু তিনি তা না করায় দর্শকরা উত্তেজিত হয়ে পড়েন। পুরো ঘটনায় অভিনেতা এখনও আতঙ্কিত। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Post Views: 92

Continue Reading

Previous: কাঁটাতারের বেড়ার জন্য বিএসএফকে করিমপুরে জমি দেবে রাজ্য
Next: শুরু হল কলকাতা আন্তর্জাতিক বইমেলা,থিম কান্ট্রি জার্মানি,নেই বাংলাদেশ

সম্পর্কিত গল্প

xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
wse.png

কুয়াশার মধ্যে গাড়ি চালানোর ভয়ঙ্কর অভিজ্ঞতা রণজয়ের! ভিডিও করে নিজেই জানালেন অভিনেতা

Online Desk মার্চ 6, 2026
FotoJet.jpg

পিছিয়ে গেল ‘প্রোফেসার বিদ্যা’! সেরার স্থান ছিনিয়ে নিল কোন ধারাবাহিক?

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.