Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • মহিলা অনুরাগীর ঠোঁটে ঠোঁট! ভক্তদের কটাক্ষের মুখে উদিত নারায়ণ

মহিলা অনুরাগীর ঠোঁটে ঠোঁট! ভক্তদের কটাক্ষের মুখে উদিত নারায়ণ

Online Desk ফেব্রুয়ারি 1, 2025
XDCFGH.png

ওঙ্কার ডেস্কঃ আশি-নব্বই দশকের সেরা গায়কের তালিকায় প্রথমেই নাম আসে তাঁর। সিনেমার গানে, মঞ্চেও সমান তালে দর্শকের মন জিতে নিয়েছেন উদিত নারায়ণ। এদিন এক অনুষ্ঠানে তিনি গাইছিলেন ‘টিপ টিপ বারসা পানি’ । দর্শকেরাও উপভোগ করছিল সেই গান। গানের মধ্যেই এক অনুরাগী ছবি তুলতে যান গায়কের সঙ্গে। সেই ফাঁকেই এক মহিলা অনুরাগীর ঠোঁটে চুম্বন করে বসেন শিল্পী। স্বাভাবিকভাবেই কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে তরুণী। বিদ্যুতের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও। এরপরেই শিল্পীকে নানান মন্তব্যে দুষছেন নেট নাগরিক।
এক্স হ্যান্ডেলে ভাইরাল হওয়া এই ভিডিও দেখে হতবাক সকলেই। বিভিন্ন মন্তব্য ছুড়ে দিয়েছেন ভক্তরা। নেটিজেন লিখেছেন, “এটা উদিত নারায়ণ?” আবার কেউ কেউ সন্দেহপ্রকাশ করে লিখেছেন, “সত্যি এটি উদিত নারায়ণ নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে করা হয়েছে?” আরেক নেটাগরিক লিখেছেন, “প্রথম থেকেই উদিত নারায়ণ মেয়েটির গলা ধরেছিলেন, যাতে সে মুখ ফেরাতে না পারে।” এই নিয়ে বিতর্কের মুখে পড়েছেন উদিত নারায়ণ। এই প্রথম নয় অলকা ইয়াগনিককেও একবার বিনা অনুমতিতে গালে চুমু দেন উদিত। সে ভিডিও নাকি পাওয়া যাবে সোশাল মিডিয়ায়।
এই বিতর্কে গায়ক জানান, ‘আমি যখন মঞ্চে গাই আমাকে দেখে তখন অনেকের পাগল মনে হতে পারে। আসলে শ্রোতারা আমাকে ভালবাসেন, তাঁদের খুশি করা আমারও দায়িত্ব। নয়তো আমি তেমন মানুষ নই। আমি ভদ্রলোক। দর্শক যখন সামনে থেকে এতটা ভালবাসা দেয় তখন সেটাকে আগ্রাহ্য কি করা যায়! অনেক অনুষ্ঠানে অনুরাগীরা হাত ধরতে চায়। ছবি তুলতে চায়, কেউ হাতে চুমু দেয়। এ সব বিষয়ে বেশি মাথা ঘামানো উচিত।’
১৯৮০ সালে উনিশ-বিশ ছবিতে প্রথম সুযোগ। ১৯৯৩-এ গায়কের ‘পেহলা নাশা’ গান সুপারহিট হয়। ৩৬টি ভাষায় ২৫ হাজারের উপর গান, ১৫০০ ছবিতে লিপ। পাঁচটা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তাঁর ঝুলিতে। সঙ্গে পদ্মশ্রী,পদ্মভূষণও। বিবিসির সেরা ৪০ বলিউড গানের মধ্যে উদিতের রয়েছে ২১টি গান। অমিতাভ থেকে রাজেশ খান্না, দেব আনন্দ বা তিন খান সকলের ছবিতেই গান গেয়েছেন তিনি।

ভিডিও দেখুন-

Post Views: 177

Continue Reading

Previous: ‘বিহারে ভোটের কথা মাথায় রেখে বাজেট’, সরব তৃণমূল
Next: কেন্দ্রীয় বাজেটে ঘোষণা : সরকারি স্কুলে ইন্টারনেট, আইআইটিতে আসন

সম্পর্কিত গল্প

xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
wse.png

কুয়াশার মধ্যে গাড়ি চালানোর ভয়ঙ্কর অভিজ্ঞতা রণজয়ের! ভিডিও করে নিজেই জানালেন অভিনেতা

Online Desk মার্চ 6, 2026
FotoJet.jpg

পিছিয়ে গেল ‘প্রোফেসার বিদ্যা’! সেরার স্থান ছিনিয়ে নিল কোন ধারাবাহিক?

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.