Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ছক ভাঙা দৃশ্যে করিনা, এবার ২০ বছরের তরুণের সাথে রোম্যান্সে মজবেন বলি বেবো !

ছক ভাঙা দৃশ্যে করিনা, এবার ২০ বছরের তরুণের সাথে রোম্যান্সে মজবেন বলি বেবো !

Online Desk জুলাই 18, 2025
Kareena-Kapoor-Khan-jpg.jpg

ওঙ্কার ডেস্ক : বলিউড ইন্ডাস্ট্রিতে অন্যতম জনপ্রিয় নায়িকাদের তালিকায় নাম রয়েছে, করিনা কাপুর খানের। বলিউডে দশক কয়েক কাটিয়ে ফেলেছেন তিনি। বর্তমানে দুই সন্তানের মা তিনি পাশাপাশি সংসার ও কেরিয়ার দুটোই সামলাছেন সমান তালে। করিনাকে একাধিকবার বিভিন্ন ধরনের আকর্ষণীয় চরিত্রে অভিনয় করতে দেখা গেছে যা মন কেড়েছে দর্শকের।

অন্যদিকে, অন স্ক্রিন কিংবা অফ স্ক্রিন – দু-ক্ষেত্রেই অত্যন্ত সাহসি অভিনেত্রীর তকমা রয়েছে তার। করিনার অভিনয় থেকে বাস্তবতা উভয়েই মনমুগ্ধ তার ফ্যানেরা। সম্প্রতি শোনা যাচ্ছে, করিনা কাপূর খানের নতুন ছবি আসতে চলেছে, সেখানে মাত্র কুঁড়ি বছরের তরুণের সাথে ঘনিষ্ঠ চরিত্রে দেখা যাবে চল্লিশোর্ধ্ব বলিউডের বেবোকে।

এর আগে বেশ কয়েকটি ছবিতে বেশি বয়সী অভিনেতাদের সাথে দেখা গিয়েছিল বেবোকে। এবার ছক ভাঙছেন করিনা কাপুর খান। বর্তমানে অভিনেত্রীর বয়স ৪৪। ৪৪-এর বেবোকেই এবার ২০ বছরের এক তরুণের সাথে প্রেম করতে দেখা যাবে। জানা গিয়েছে, ছবিটি ভূতের। আর সেখানেই এক ভূতের চরিত্রে দেখা যাবে করিনাকে। এই ছবিতে রয়েছে নানা নতুন চমক যা ভৌতিক ছবির ক্ষেত্রে একেবারেই অন্যরকম।

ছবিটির গল্প লিখেছেন হুসেইন দলাল। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র ১’ ছবির গল্পও তিনি লিখেছেন। ইতিমধ্যে এই ছবি নিয়ে জল্পনা তুঙ্গে। তবে ছবি নিয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি। এমনকি ছবির নামও জানা যায়নি। এখন দেখার কবে এই ছবি ট্রেলার প্রকাশ্যে আসে। বলা যেতে পারে, সেদিকেই মুখিয়ে আছে দর্শকমহল।

Continue Reading

Previous: ২১ জুলাই শহিদ সমাবেশে শর্তসাপেক্ষে ছাড়, যানজট না রাখতে নির্দেশ কলকাতা হাইকোর্টের
Next: রামনাম নয়, বঙ্গ বিজেপির ‘বেঙ্গল লাইনে’ সিলমোহর দিয়ে মোদির মুখে ‘জয় মা কালী, জয় মা দুর্গা’

সম্পর্কিত গল্প

New-Project-26.webp

ভোট কারচুপির অভিযোগে সরব ইন্ডিয়া জোট, আজই ভার্চুয়াল বৈঠকে ‘ইন্ডিয়া’ জোট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

New-Project-26.webp

ভোট কারচুপির অভিযোগে সরব ইন্ডিয়া জোট, আজই ভার্চুয়াল বৈঠকে ‘ইন্ডিয়া’ জোট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.