Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • রামনাম নয়, বঙ্গ বিজেপির ‘বেঙ্গল লাইনে’ সিলমোহর দিয়ে মোদির মুখে ‘জয় মা কালী, জয় মা দুর্গা’

রামনাম নয়, বঙ্গ বিজেপির ‘বেঙ্গল লাইনে’ সিলমোহর দিয়ে মোদির মুখে ‘জয় মা কালী, জয় মা দুর্গা’

Online Desk জুলাই 18, 2025
Modi.jpg

নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুরের জনসভা থেকে কার্যত বঙ্গ বিজেপির স্বঘোষিত ‘বেঙ্গল লাইন’-এই গলা চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জয় শ্রীরাম নয়, জয় মা কালী, জয় মা দুর্গা বলে ভাষণ শুরু করলেন তিনি। বাংলার অস্মিতাকে তুলে ধরতে ভাষণের শুরুটাও বাংলাতে। বললেন, “বড়রা আমার প্রণাম নেবেন। ছোটরা ভালোবাসা”। বঙ্গ বিজেপির কুর্শিতে বসেই শমীক ভট্টাচার্য তাঁর প্ররম্ভিক বক্তব্যে যে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন, মোদীর এদিনের কথায় তারই সমর্থন মিলল। যদিও, অনুপ্রবেশের নামে বাংলায় যে বাঙলি বিতাড়নের রাজনীতি শুরু হয়েছে সেখানে এর পক্ষেই সরব হয়েছে বিজেপি।

.২০১৯-এ এ রাজ্যে নির্বাচনের প্রচার থেকে বাংলার কোনো জনসভায় উঠলে শুরুতে বাংলায় বলা একরকম প্রথা করে নিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু এবার তাঁর এই ভাষাগত আবেগ যেন ২৬শে মুখী। গত নির্বাচনে তৃণমূলের বহিরাগত ইস্যুকে আগে থেকেই নিস্প্রভ করে দিতে নির্ভর করতে চাইছেন বাঙালি সংস্কৃতিকে। তাই বক্তব্যের মাঝে মাঝে তিনি বাংলাকে ব্যবহার করলেন। আগামী নির্বাচনের কথা মাথায় রেখে দিয়ে গেলেন দলের শ্লোগান- ‘বিকশিত বাংলা মোদির গ্যারান্টি।’

এরপরই তিনি চলে আসেন তৃণমূল বিরোধিতায়। রাজ্যের দুর্নীতি, অনুন্নয়ন, আইনশৃঙ্খলার অবনতি ও তথাকথিত ‘গুন্ডা ট্যাক্স’ প্রসঙ্গে সরব হলেন মোদী। তাঁর অভিযোগ, “বাংলার সংস্কৃতির এত ঐতিহ্য থাকা সত্ত্বেও, তৃণমূল সরকারের শাসনে দুর্নীতিই দিশা দেখাচ্ছে। এই বাংলা তো এমন ছিল না। বাংলার যুবসমাজ শান্তি, কাজ, সুশাসন চায়।” তিনি আরও বভলেন, “এক সময় বাংলা দেশের বাণিজ্যে দিশা দেখাত। অথচ আজ এখানকার ছেলেমেয়েদের ছোট ছোট চাকরির জন্যও বাইরে যেতে হচ্ছে। তৃণমূল সরকার যত দিন থাকবে, তত দিন শিল্প আসবে না, কর্মসংস্থান হবে না।”

দুর্গাপুরের মঞ্চে দাঁড়িয়ে তিনি বললেন, বিজেপির বীজ রয়েছে বাংলার গভীরে। এর মধ্য দিয়ে মোদী তুলে আনতে চাইলেন শ্যামাপ্রসাদ মুখার্জীর কথা। কথায় কথায় উঠে এল কাদম্বিনি গঙ্গোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, বিধানচন্দ্র রায়ের মতো বাঙালিদের সুখ্যাতি।
আসলে সভাপতি হওয়ার পর বঙ্গ বিজেপির গায়ে লেগে থাকা হিন্দি বলয়ের গন্ধ মুছে ফেলার ইঙ্গিত দিয়েছিলেন শমীক ভট্টাচার্য। এতদিন ধরে রাজ্য রাজনীতিতে বিজেপি যে বাংলা বিরোধী এটা অনেকটাই প্রতিষ্ঠা করে ফেলেছে তৃণমূল। ভোটারদের মন থেকে এই নেতিবাচক মনোভাব দূর করতে বঙ্গ বিজেপি এখন বাঙালির অস্মিতাকে হাতিয়ার করতে চাইছে। ইতিমধ্যে রাজ্যের একটা বড় অংশ বিজেপিকে মনে করে অবাঙালি দল। তার সঙ্গে বিজেপি শাসিত রাজ্যে যে ভাবে বাংলায় কথা বললে ধরপাকড় হচ্ছে, বাংলাদেশি অনুপ্রবেশকারী তকমা দেওয়া হচ্ছে, নানান ছুতোয় বাঙালিদের হেনস্থা করা হচ্ছে তাতে রাজনৈতিক ভাবে বিজেপি বাঙালিদের কাছে কোনঠাসা। এইসব কারণে একটা বড় অংশের বাঙালিদের কাছে বিজেপি সম্পর্কে নেতিবাচক ধারণ গড়ে দিতে পেরেছে তৃণমূল। শুভেন্দু অধিকারীর উগ্র ভাষণে বাঙালিদের কাছে। এ ছাড়া বিজেপির এতদিনের রামনাম শ্লোগানে একাত্ম হতে পারেনি বাঙালিরা। ফলে বঙ্গ বিজেপি মনে করছে রাম নামে তৃণমূলকে হটানো যাবে না। তাই মোদীর গলায় উঠল, “জয় মা কালী, জয় মা দুর্গা”

কিন্তু উন্নয়নের প্রশ্নে এবারও হতাশ হল বাংলা। উৎসাহ পাওয়ার মতো তেমন কোনো আশার আলো জাগালেন না প্রধানমন্ত্রী। বললেন, তৃণমূল সরকার যত দিন থাকবে, তত দিন শিল্প আসবে না, কর্মসংস্থান হবে না।” শুধু জানালেন, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট-সহ একাধিক শিল্প ক্ষেত্রে আধুনিকীকরণের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানো হবে।

Post Views: 263

Continue Reading

Previous: ছক ভাঙা দৃশ্যে করিনা, এবার ২০ বছরের তরুণের সাথে রোম্যান্সে মজবেন বলি বেবো !
Next: অর্থ পাচার মামলায় ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য বাঘেলকে গ্রেফতার করল ইডি

সম্পর্কিত গল্প

kakali.jpg

বিজেপিতে যোগ দেবেন কাকলিরা? জল মেপে সিদ্ধান্ত নেবে পদ্ম শিবির

Online Desk জুলাই 24, 2026
1000353881.png

‘ককরোচদের’ মোকাবিলায় পথে নামছে এবিভিপি-সহ সঙ্ঘের একাধিক শিক্ষা সংগঠন

Online Desk জুলাই 24, 2026
kolkata-metro.png

আসানসোল-দুর্গাপুর এরিয়াল মেট্রো প্রকল্পে বড় অগ্রগতি, শেষ প্রাথমিক সমীক্ষার কাজ

Online Desk জুলাই 21, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.