Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রয়াত প্রবীণ পরিচালক চন্দ্র বরোত! ডন ছবির স্মৃতিতে শোকস্তব্ধ বিনোদনজগত

প্রয়াত প্রবীণ পরিচালক চন্দ্র বরোত! ডন ছবির স্মৃতিতে শোকস্তব্ধ বিনোদনজগত

Online Desk জুলাই 20, 2025
Untitled.png

ওঙ্কার ডেস্ক: বলিউডে শোকের ছায়া! প্রয়াত বলিউডের কালজয়ী ছবি ‘ডন’-এর পরিচালক চন্দ্র বরোত। জানা গিয়েছে, রবিবার মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। এদিন কিংবদন্তি চিত্রপরিচালকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পরিচালকের পরিবার।
এদিন তাঁর প্রয়াণের পর পরিচালকের স্ত্রী জানিয়েছেন, “বিগত ৭ বছর ধরে ‘পালমোনারি ফাইব্রোসিস’ রোগে আক্রান্ত ছিলেন তিনি। বিগত বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি, চিকিৎসাও চিকিৎসা চলছিল। কিন্তু শেষ রক্ষা হল না। রবিবার না ফেরার দেশে পাড়ি দেন পরিচালক। বলিউডের কালজয়ী ছবি ‘ডন’, ১৯৭৮ সালে যা তাঁর হাত ধরেই বলিউডে সারা ফেলে দিয়েছে। আজও সেই ছবির গান ও সংলাপ আপামর সিনেপ্রেমীর মুখে মুখে শোনা যায়। সেই স্রষ্টার প্রয়াণে রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। পরবর্তীতে তাঁর এই ছবির রিমেক বানানোর ইচ্ছা সামলাতে পারেননি পরবর্তী প্রজন্মের পরিচালকরা। আর তাই বারবার এই ছবি নতুন মোড়কে ফিরে এসেছে দর্শকের সামনে। প্রথমে অমিতাভ বচ্চন অভিনীত চরিত্রে শাহরুখের প্রত্যাবর্তন ‘ডন’ হিসাবে, আর এখন ফারহা খানের পরিচালনায় আসছে ‘ডন ৩’। যা নিয়ে ইতিমধ্যেই দর্শকের মনে এক আলাদা উন্মাদনা তৈরি হয়েছে। তবে প্রবীণ পরিচালকের মৃত্যুতে শোকস্তব্ধ সকলে।

Post Views: 267

Continue Reading

Previous: ‘দল নয়, দেশ আগে’ দলীয় বিতর্কের মাঝেই স্পষ্ট বার্তা শশী থারুরের
Next: ফের পরিচালনায় ফিরছেন অয়ন সেনগুপ্ত, কবে কোন ধারাবাহিকে জানেন?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.